আমাদের দেশের মানুষ বোকা কিনা জানিনা তবে বার বার ঠকেও তারা কেন শেখে না? কত হায় হায় কোম্পানী এল গেল, টাকার লোভে তাদের পাতা ফাঁদে পা দিল মানুষ। শেষে সর্বশান্ত হয়ে তবে সবার জ্ঞান ফেরে। একটা সময় ছিল যখন বিদেশী (বিশেষত ভারতীয়) কিছু কোম্পানী ও তাদের এদেশীয় এজেন্টরা প্রচার শুরু করল সারাবিশ্বে বছরে লক্ষ লক্ষ প্রোগ্রামার প্রয়োজন। হতাশ বেকার যুবকদের তারা টার্গেট করল। হাজার হাজার টাকার বিনিময়ে তাদের ওখানে ভর্তি হল লক্ষ তরুন তরুনী। প্রোগ্রামার কয়জন হয়েছে? কয়জনইবা ঠিক মত কম্পিউটার চালাতে পারে? কিন্তু বেকার যুবকদের কোটি কোটি টাকা নিয়ে তারা সরে পড়ল। কোথায় আজ APTECH? কোথায় আজ NIIT ? হুজেগে মাতাল আমাদের লোকজনও ওসব প্রচারনা খায় গোগ্রাসে। দুঃখ লাগে তখন যখন দেখি মানুষ শেখে না; ধরা খায় ডেস্টিনি, নিউওয়ে, যুবক, আই টি সি এল, ইউনিপে টু ইউ এমন অসংখ্য কোম্পানীর কাছে। বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র ছাত্রী, শিক্ষিত লোকজনও যখন দেখি ওদের এই ধান্দাবাজিতে সহযোগীতা করছে তখন এ লজ্জা রাখি কোথায় বলুন।
কয়েক বছর যাবৎ শুরু হয়েছে অনলাইনে ফ্রিল্যান্সিং। এবারো টার্গেট বেকার যুব সম্প্রদায়। সবাই কাজ না শিখে টাকা আয় করতে চায়, কোম্পানীগুলোও সেই স্বপ্ন দেখায়। কিন্তু ব্যাপারটা যদি এত সহজ হত তবে কেউ বেকার থাকত না। অনলাইনে প্রচুর ফ্রিল্যান্সিং কাজ আছে, কিন্তু সেটা অনেক পরিশ্রম করে, প্রতিযোগীতা করে পেতে হয়। Click This Link http://www.vworker.com,http://www.guru.com, http://www.elance.com এমন আরো অনেক সুপ্রতিষ্ঠিত অনলাইন মার্কেটপ্লেস আছে যেখানে কাজ পাওয়া যায় এবং প্রায় সবখানেই ফ্রি মেম্বারশীপ পাওয়া যায়। অথচ…
আমাদের দেশের কিছু কুলংগার দেশের বেকারদের বেকারত্বের এই সুযোগ নিয়ে আবার কোটি কোটি টাকা তুলে নিতে চাচ্ছে। এবারে সামনে নিয়ে এসেছেhttp://www.dolancer.com সাইটকে। এই সাইটটি সম্পূর্ণরুপে ভুয়া। আবারো বলছি সম্পূর্ণরুপে ভুয়া। এরা ডেস্টিনির মত নেটওয়ার্ক বিস্তার করতে চাইছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এদের হাজারো অনুসারী হয়ে গেছে। ১০০ ডলার বা ৭০০০ টাকার (কনভার্সান রেটটাও তারা কমিয়ে দিয়েছে) বিনিময়ে সেখানে সদস্য হতে হয়। তাদের সাইটের হোম পেজে তারা দাবী করছে The world’s largest outsourcing & Website leasing marketplace! অথচ একটু নীচেই দেখেন আছে
43644 freelance professionals
$559013.72 user earnings
1 projects completed
6 projects available
বিশ্বের সর্ববৃহৎ এই আউটসোর্সিং সাইটের কমপ্লিট কাজের সংখ্যা শূন্য। ধোঁকাবাজী আর কাকে বলে। তাদের সাইটের দাবী তারা নাকি ১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অথচ আউটসোর্সিং নিয়ে যারা কাজ করেন তারা এই নাম আগে কখনো শুনেছেন কিনা সন্দেহ। সাইটের ডিজাইন খেয়াল করুন। একটা আন্তর্জাতিক মানের প্রফেশনাল সাইটের ডিজাইন কখনই এমন কি হয়? তাদের সাইটের নেভিগেশানগুলো লক্ষ করেন কোথাও কোন জব নেই। তাদের জব এবং টাকা হল মুখে মুখে। শুনেছি তারা নাকি প্রথম মাসে ২১০০ টাকা দেয় পে টু ক্লিক বা PTC কাজ দিয়ে। তো আপনার কাছ থেকে ৭০০০ টাকা নিয়ে আপনাকে ২১০০ টাকা দিলেও তাদের তো কোন লোকসান নেই। এরা খুব দ্রুত এদের নেটওয়ার্ক ছড়াচ্ছে। এদের থেকে সাবধান। ৭০০০ টাকা পানিতে ফেলবেন না।
তাদের সাইটের নীচে লেখা আছে powered By: Seochat লিংকটিতে গেলে দেখবেন বিজ্ঞাপনে ভরা একটা সাইট। কোন আন্তর্জাতিক মানের অউটসোর্সিং সাইটের মূল কোম্পনী এমন বিজ্ঞাপন নির্ভর হয় এটা প্রথম দেখা।
সতর্ক করুন আপনার ভাইকে, আপনার বোনকে, প্রতিবেশীকে, বন্ধুকে। যে এই সমস্ত সাইটের সদস্য হওয়ার বাজে প্রস্তাব নিয়ে আসবে তাকে বর্জন করুন।
লেখাটি শেয়ার দিন ফেসবুক ও অন্য সবখানে
একটি সতর্কীকরন, dolancer.com থেকে দূরে থাকুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন
মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন
বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন
খাজনা

মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!
লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।