আসছে ৬ষ্ঠ ব্লগ দিবস! ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে!! বরাবরের মতো এবারও শুধু ঢাকা সিলেটের ব্লগাররা ব্লগ দিবস উদযাপন করবে, এবং খুলনার ব্লগারগন দিবসটি পালন করার জন্যে মরিয়া হয়ে উঠেবে।আর আমরা বৃহত্তর ময়মনসিংহের ব্লগারগণ চুপচাপ বসে থেকে তাদের আয়োজন দেখব, তারপর দিবস শেষে তাদের আড্ডার গল্প আর রং-বেরঙের ছবি দেখব আর দেখে দেখে আফসোস করব!! এটা হতে দেয়া যায় না!!!এবং কিছুতেই না !!! আরে আমাদের নামের সাথে সিংহ নামটি সংযুক্ত আছে।চলেন না সেই নামের গর্জনে গরজে উঠি!!! হুংকার দিয়ে জেগে উঠি!!!! আসুন না একবার!!!!
আমরা তো কোন দিক থেকেই পিছিয়ে নেই তবে কেন এখানে পিছিয়ে থাকব। আমাদেরও ব্লগ দিবস উদযাপন করতে হবে! এবং খুব ভালোভাবে করতে হবে!! অতএব, আসুন শক্ত মনে আনন্দ আনয়নে ঝাপিয়ে পড়ি বীরের বেশে সুজলা সুফলা এই বাংলাদেশে!!!
নাতি খাতি বেলা গেল শুতি পারলাম না! এই কথাডা কিন্ত হবেক লাই! বৃহত্তর ময়মনসিংহের সকল ব্লগার ভাই বইন যারা যেহানে আছেন হকলেই মনে চাইলে আইতে পারেন। আমাগরেও দেহ মনে আহল্লাদ আছে আমরাও কিছুড়া পারি আর হেইডাই দেহাই দিতে হইব কেমন ? !
সুতরাং!! বৃহত্তর ময়মনসিংহ বাসি যে যেখানে যে অবস্থাতেই বাংলাদেশের যে প্রান্তেই আছেন আছেন অবশ্যই রেস্পন্স করুন বৃহত্তর ময়মনসিংহ ব্লগ ডে পালন করার জন্য সদলবলে আমন্ত্রিত! দুঃখিত যে নিমন্ত্রিত করতে পারলাম না!!!
বিঃ দ্রঃ অন্যান্য জেলার সম্মানিত ব্লগারগণও ইচ্ছা করলে আমাদের সহিত আড্ডা দিতে পারেন।
স্থান কাল পরবর্তীতে জানানো হবে।
বৃহত্তর ময়মনসিংহ(আমি জামালপুর)ব্লগারগণ!!! কে কোথায় আছেন??? আওয়াজ দিন!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২০টি মন্তব্য ১৭টি উত্তর
আলোচিত ব্লগ
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার
ভূমিকা
একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।