somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“আচ্ছা এই কারনেই বুঝি আমরা কবি নজরুল ইসলামকে কবর দেওয়ার সাথে সাথে তার চেতনাকে কবর দিচ্ছি”

৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কবি, সাহিত্যিক, চিন্তাবিদ, যোদ্ধা, দার্শনিক গুণ সম্পন্ন ব্যক্তি দুখ মিয়া যে শুধু তার জীবনকালেই দুখ: করে যাননি তাই নই তার দুখের ভার এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন। কেননা তিনি তার পরিচয় গোপন রাখেননি। গর্ব করে বলে গেছেন কি তার পরিচয়, কি তার লক্ষ্য, কি তার চেতনা। আজ আমরা তার সেই চেতনাকে ভয় পাচ্ছি যদি তরুনদের মাঝে এই চেতনা ছড়িয়ে পরে তাহলে আমাদের এই লুচ্চামির কি হবে। আমাদের ভিক্ষার বাঠি কি দিয়ে ভরবে। আমার লেখার জোর খুবেই কম। সমালোচনার ধারও নেই তারপরও এস বি ব্লগ আমাকে নোটিস পাঠায়, প্রথম পৃষ্ঠার সুবিধা থেকে বঞ্চিত করে । আফসুস!

যাক আমি আজ দুখ মিয়ার প্রবন্ধ থেকেই তার নিজেকে দেয়া পরিচয় তুলে ধরবো।
কবি লিখেছেন,
"এক আল্লাহ ছাড়া আমার কেউ প্রভু নেই। তার আদেশ পালন করাই আমার মানব ধর্ম। আমি যদি আমার অতীত জীবনে কোন 'কুফর' বা 'গুনাহ' করে থাকি, তার শাস্তি আমি আমার প্রভু আল্লাহর কাছে থেকে নেবো, তার শাস্তি কোন মানুষের দেওয়ার অধিকার নাই। আল্লাহ লা-শারীক, একমেবাদ্বিতীয়তম। কে সেখানে "দ্বিতীয়" আছে যে আমার বিচার করবে ? কারো নিন্দাবাদ বা বিচারকে আমি ভয় করি না। আল্লাহ আমার প্রভু রসূলের আমি উম্মত, আল-কোরান আমার পথ-প্রদর্শক । এ ছাড়া আমার কেহ প্রভু নাই, শাফায়াত দাতা নাই, মুর্শীদ নাই"

কবি আরো বলেছেন,
"এই পৃথিবীতে রাজ রাজশ্বের একমাত্র আল্লাহর। যারা এই পৃথিবীতে নিজেদের রাজত্বের দাবী করে তার শয়তান। সে শয়তানের সংহার করে আমরা আল্লাহর রাজত্বের প্রতিষ্ঠা করব। যে মুসলমানের ক্ষাত্রশক্তি নাই, সে মুসলমান নয়। যে ভীরু সে মুসলমান নয়। এই ভীরুতা এই তামসিকতা, এই অপৌরুষকে দুর করাই আমার লীগ, আমার কংগ্রেস। এছাড়া আমার অন্য লীগ-কংগ্রেস নাই্"।

কবি তার কবিতায় লিখেছেন,
"শক্তি-সিন্ধু মাঝে রহি' হায় শক্তি পেল না যে
মরিবার বহু পূর্বে, জানিও মরিয়া গিয়াছে সে"


আমি "নবযুগে" যোগদান করেছি শুধু ভারতে নয়, জগতে নবযুগ আনার জন্য, এ আমার অহংকার নয় এ আমার সাধ, এ আমার সাধনা, এই বিদ্বেষ-কলহ-কলঙ্কিত, প্রেমহীন ক্ষমাহীন অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে , শান্তিতে প্রতিষ্ঠিত করতে__ আল্লাহর বান্দা রুপেই কর্মক্ষেত্রে অবর্তীন হয়েছি। "ইসলাম" এসেছে পৃথিবীতে পূর্ণ শান্তি সাম্য প্রতিষ্ঠা করতে-কোরান মাজীদে এই মহাবানীই উথিত হয়েছে। এক আল্লাহ ছাড়া আমার কোন প্রভু নেই। তার আদেশ পালন করাই আমার একমাত্র মানব-ধর্ম।

" মুসলমানের জ্ন্য আমার দান কোন নেতার চেয়ে কম নয়; যে সব মুলমান যুবক আজ নব জীবনের সাড়া পেযে দেশের জতীয় কল্যানের সাহায্য করছে তারা প্রায় সকলেই
অনুপ্রেরণা পেয়েছে এই ভিক্ষুকের ভিক্ষা ঝুলি থেকে" ।

উপরোক্ত এই কথাগুলো কবির লিখিত প্রবন্ধ "আমার লীগ কংগ্রেস" থেকে নেয়া যেখানে উভয় পক্ষ হতে আমার এই প্রিয় কবিকে সমালোচনার বানে জর্জরিত করা হয়েছিল।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×