somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যান্সর রোগীরর আর্তনাদ,এক মেয়ের জিবন কাহিনী

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মারা যাবার আগে তার শেষ কিছু স্ট্যাটাস !
Tahmida Jannat নামের এই মেয়েটা কিছুদিন
আগে মারা গেছে ক্যানসারে । তার ফেসবুক
আপডেটগুলো একজন শেয়ার করেছে ।
পড়ে শেয়ার না করে পারলাম না । বাস্তবতা কি
জিনিস, তা দেখিয়ে দিয়ে গেলো......
৭-৩-২০১৩.........
আজ আমার ক্যান্সার জীবনের সপ্তম দিন।
খবরটা বাবা মা আমাকে দেয়ার সাহস করে নাই ।
সারিন আমাকে জানায় আমার লিউকেমিয়া । কিভাবে
নিব ব্যাপারটা বুঝতে পারছিলাম না । আমিতো
ক্যানসারকে চাই নাই । তাহলে সে কেন
আসলো আমার কাছে । আমিতো অন্য
কাউকে চেয়েছিলাম...
যাহা পাই তাহা চাইনা ।
১৩-৭-২০১৩.........
শেষ পর্যন্ত স্কুলে যাওয়াও বন্ধ হল আমার.. ।
ব্লিডিং বেড়ে যাচ্ছে । কি অদ্ভুত । একসময়
জ্বরের ভান করে পড়ে থাকতাম । আর এখন
স্কুলে যাওয়ার জন্য সুস্থ থাকার অভিনয় করতে হয়
। পোয়েটিক জাস্টিস ।
ক্যান্সার মনে হয় একটা মানুষের অতীতের সব
খোজ খবর নিয়ে আসে । এই যে একসময়
বৃষ্টি ভালো লাগত না । কিন্তু এখন যেন
বৃষ্টিকেই আপন মনে হয় । রোদ অসহ্য
লাগে । রোদ আমাকে আমার অক্ষমতার কথা
মনে করিয়ে দেয় ।
২২-৯-২০১৩.........
আজ আমার বন্ধুরা আমাকে দেখতে এসেছিল ।
ঐশি, মৌমিতা,সানি, রিয়ন । অনেকদিন পর একটা
ভালো সময় কাটালাম । কিন্তু কোথায় যেন সুরটা
কেটে গেছে । আমি জানি ওরা আমায় প্রচন্ড
ভালোবাসে । সানি আমার চোখের দিকে
তাকাচ্ছিল না। লজ্জায় বোধহয় । সম্পর্কটা শেষ
হয়েছে প্রায় তিনমাস । আমার ক্যান্সারের কথা
শুনে সানিই আস্তে আস্তে দূরে সরে যায় ।
আমি জানি ও আর মৌমিতা প্রেম করা শুরু করেছে
। খারাপ লেগেছে ওরা আমাকে খোলা মনে
ব্যাপারটা জানালেই পারত। সত্যি কথা শোনার অধিকার
কি থাকেনা একজন ক্যন্সার রোগীর । সবাই
এমন অভিনয় করে কেন ?
১৬-১-২০১৪.........
অনেকদিন লিখিনি । অনেক দেরি হয়ে গেছে
। রোগটা আমাকে গ্রাস করে ফেলছে ।
ইদানিং সানিকে খুব মনে পড়ে । ওকে ফোন
দেই ধরেনা । ক্যান্সার তো ছোঁয়াচে না ।
তবে কেন এত অবহেলা । আজকাল রিসানের
সাথে কথা বলে সময় কাটে আমার। ছেলেটার
সাথে আমার ফোনে পরিচয় । কোন শর্ত
ছাড়াই ভালোবাসে আমায় । কিন্তু আমার কিছু করার
নেই । একজন ক্যান্সার রোগীর কাউকে
ভালোবাসার কিংবা কারো ভালোবাসা পাওয়ার অধিকার
নেই ।
২৬-১-২০১৪.........
দ্বিতীয় কেমো দিয়ে বাসায় আসলাম । চুলের
ব্যপারে সবসময় একটু বেশি খুত খুতে ছিলাম
আমি । নতুন নতুন ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার
কিনতাম । এখন আর ওসবের প্রয়োজন হয়না ।
চুলই নেই, শ্যাম্পু দিয়ে কি করব । কাজের
বুয়াকে বলে ড্রেসিং টেবিলটাকে ঘর থেকে
বের করে দিয়েছি । আয়নায় তাকাতে ভালো
লাগেনা । এদিকে বাবা মার মধ্যে ঝগড়া বেড়েই
চলেছে দিন দিন । এই সম্পর্ক বেশিদিন টিকবে
না আমি জানি । ওইদিন মাঝরাতে ঘুম ভেঙ্গে
দেখি বাবা আমার পায়ের কাছে বসে কাদছে ।
ভালোবাসার বিয়ের এ কি পরিণতি । ভালোবাসার
থেকে বোধহয় ক্যান্সারও ভালো...
২-২-২০১৪.........
২৬ ঘন্টা পর আমার জ্ঞ্যান ফিরল । রিসানের সাথে
ঝগড়া করলাম অনেকক্ষন । ওর সাথে ঝগড়া
করতে আমার ভালো লাগে । ঝগড়া করার কেউ
থাকা লাগে জীবনে । না হলে বেঁচে থাকাটাই
বৃথা...
১৩-৩-২০১৪.........
গত ৪৮ ঘন্টায় আমায় নিয়ে যমে ডাক্তারে টানাটানি
হয়েছে । আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা
করেছি ডাক্তাররা যাতে জিতে । কিন্তু জানি শেষ
পর্যন্ত জয়টা ক্যান্সারের হবে । লিখার শক্তি
পাচ্ছিনা...
সানিকে অনেক মিস করছি । যদিও মিস করাটা উচিত না
। ক্যান্সার রোগীদের কাউকে মিস করার
অধিকার নেই...
২৫-৫-২০১৪.........
এই লিখাটাই বোধহয় আমার শেষ লেখা হতে
যাচ্ছে । শেষ শক্তিটুকু জমিয়ে লিখাটা লিখছি ।
আমার রেখে যাওয়া জিনিসের মধ্যে ডায়রিটা
রিসানের ভাগে পড়েছে । ছেলেটার মধ্যে
মানুষের মুখে হাসি ফোটানোর ঈশ্বর প্রদত্ত
ক্ষমতা আছে । ও অনেক ভালো থাকুক ।
লিখতে লিখতে চোখের কোণে জল
জমে একফোটা । এই জলটা কার জন্য । জানিনা ।
খুব মিস করব । বাবা মাকে, আমার ছোট্ট
বোনটাকে । বন্ধুদের মিস তো করবই । সানি
ভালো থাকুক । স্কুলের সামনে যে মামাটা আচার
বিক্রি করত, তাকেও মিস করব অনেক । আচ্ছা,
স্বর্গে কি আঁচার বিক্রি হয় । মনে হয়না ।
আরেকটা দিন বেঁচে থাকার শখ ছিল ।
আফসোস । যাহা চাই তাহা পাইনা ।
অবশেষে মে মাসের ২৭ তারিখে তার যুদ্ধটা
শেষ হয়...
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×