কুকুর কিংবা কাকের মতো ই আমি সর্বভূক
তোমাদের পরিত্যাক্ত সব ভাগার আমার চেনা, সকল নালা নর্দমা।
তোমরা ফোঁটাও বিপুল পরিচর্যায় বসরার গোলাপ বিলেতি উঠোনের বাগান বিলাশ
আমি তুলে আনি জলা মাঠ ছেঁচে একশ আট টি নীল পদ্ম, কচুরীর ফুল
জানি বরুনা হয়নি সুনীলের, হবে না আমারো
শুধু মাংসের শরীরে আমার পোষাবেও না
ওটা তোমাদের ই থাক এক রবীন্দ্রনাথে আমার হবেনা, হবে না কখনো।
তোমরা পড়ে থাকো গন্ধহীন অর্কিডে, আমার চাই অপরাজীতা'র নীল উইলোর ঝোঁপ সূর্যমুখীর উনমুক্ত বাগান... রুদ্র আবুল হাসান ।
বিলেতি পরিপাটি মাঠ কংক্রিটের উঠোন আমায় টানে না
টানে না তোমাদের ঐ টিপটিপ বর্ষা
আমার চাই জীবনান্দের ঝরা ফসলের মাঠে বিভূতির বিষম রাত,
ধানশিঁড়ি নদী, প্রমত্ত যমুনার বুক, অঝর শ্রাবণ ।
তোমাদের বদ্ধ পুকুরে সৌখিন মাছের আবাদ আমার দক্ষিনের তিন ভাগ বিশাল সমুদ্র;
তোমাদের নিয়ন্ত্রণ আর কতটুকু জলে ?
ওটুকু সম্পদে আমাকে আর বর্ষা চেনাতে এসো না,
দেখাতে এসো না জলের আধার,
আমার গন্তব্য এক জোড়া নিটোল চোখ.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


