আমি তোমার দু চোখ থেকে সরিয়ে নিয়েছি আমার দু চোখ
তবু আমার চোখের কাছাকাছি দেখি আরো দু'টি চোখ,
আরো দু'টি চোখ জেগে থাকে আমার সাথে
চেয়ে থাকে অপলক।
আমি তোমার হাত থেকে বেরিয়ে গেছি চলে গেছি দূরে
যতটা যাওয়া যায়
যতটা গেলে থাকে না বাঁধন,
তবু আমার আঙুল বেঁয়ে বেড়িয়েছে আরো কিছু আঙুলের শাখা
নিয়ে অসীম দূরত্ব ছোঁয়ার ক্ষমতা।
আমি তোমার পথ এড়িয়ে চলে গেছি অন্যপথে
তবু আমার সব পথ শেষ হয় মেশে তোমার ই হেঁটে চলা পথে
এভাবেই দেখা হয়
হয়ে যায় দেখা রোজ আমার কি দোষ
আমি তোমার দু চোখ থেকে সরিয়ে নিয়েছি আমার দু চোখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


