একবার শঙ্খচিল হয়েছিলাম আকাশের
একবার নদী তীর ছেয়ে উঠা কাশফুলে এলোমেলো ঝড়
একবার কদমের ডালে কাক হয়ে ভিজেছি সারাটি প্রহর,
এভাবেই বার মাস বার টি বছর
অবাধ্য ঢেউ এর সাথে উঠাবসা,
ছিন্ন জীবন।
একবার বারবার ফিরে একাকী ফিঙে বসেছে বাগানের ডালে
নিশিদিন কেঁদে গেছে কোকিলের ডাকে,
একবার বালুচরে বেঁধেছি সারসের ঘর
একবার কেন যতবার আমি এসেছি দেখেছি সে আমার পর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


