এই সব কবি রা যুগযুগ ধরে যেসব কবিতা লিখেছে
পৃষ্ঠা ভরে রমনীর সুখ দুঃখ ব্যথা,
তুমি ওসব পড়োনা মেয়ে
তুমি ওসব পড়োনা,
ওসব কবিতার বই উপন্যাস যা ই নাও
পৃষ্ঠা ভরা শুধুই মিথ্যা বাকচাতুরতা।
যে সব প্রেম গ্রন্থিত হয় তার কতটুকু ই বা খাঁটি?
যারা ওগুলো লেখে তারাও প্রেমিক নয়,
ওসব তাদের রসদ মিছে ছলাকলা ই।
যে সব কবিতা তুমি কোলে তুলে নিলে
যেসব উপন্যাস আজ এই মেলার বিকেলে
তুমি ওসব পড়োনা রাত জেগে
তুমি ওসব পড়োনা,
ওসব স্রেফ জাদুটোনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


