আমরা দু'জন দু'জনকে ভালোবাসতে বাসতে একদিন বুঝলাম-
আমরা ক্লান্ত,
আমাদের আর বলার মত কোন কথা নেই !
একদিন মেঘের দরজা খুলে খুব বৃষ্টি হলো জানালার ওপাশে,
ভিজলো ব্যালকনির টবে লজ্জাবতী, গোলাপের চারা,
কালো শানের পুরোটা ছাদ,
আমরা কোন উচ্ছাস দেখালাম না
ভালোবাসতে বাসতে যেন একদিন আমারা পেরিয়ে এলাম সব টা পথ!
আমরা সমুদ্রের কাছে গেলাম ক্লান্তি ধুতে
অথচ আমরা কেউ ই সমুদ্র ছুঁলাম না
আমাদের চোখ ছুঁয়ে পড়ে থাকল নিস্তরঙ্গ সমুদ্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


