ভোরের প্রচ্ছন্ন আলোয় মিনারে মিনারে নামাজের আহ্বান ধ্বনি শেষে
যখন মক্তবে কোরআনের সুর ভাসে পাখিদের প্রাতআলাপের ভেতর
তখনো পুরো আলো উঠেনি এখানে, জল তখনো কোমল,
আচ্ছন্ন কোয়াশায় শিশির সিক্ত ফুল কুড়িয়ে ফেরে পূজার ঝাঁপি
মঙ্গল জলে পরম ভক্তিতে আলো চকচকে হয়ে ওঠে বেদি,
ওদিকে দিনান্তে আলো পড়ে এলে সন্ধ্যা প্রদীপ জ্বেলে আঁরতি তে বসে ভক্ত
কীর্ত্তন চলে গভীর রাত অবধি
যখন একে একে নক্ষত্র রা স্পষ্ট হয় নিজস্ব আলোয়
ধূপের গন্ধ বাতাসে তোলে অদ্ভূত সব আলপনা,
মাগরিবের সাঁঝে ওযুর জল নিয়ে ছায়া ভাঙে নদীর ভাঙা ঘাট
আগরের গন্ধ অপার্থিব হয়
তার ভেতর নির্ভয় পরম শীতল মেঝেতে স্রষ্টার প্রার্থনায় মগ্ন জ্যোতিম্ময় সৌম পুরুষ,
ভূত-প্রেত-দৈত রাক্ষুস পুরী ছেড়ে চলে আসে রাতের বিছানায়
ভয় মিশ্রিত সুখে শিশুরা ঘুমিয়ে যায় পৃথিবীর নিরাপদতম ক্রোড়ে,
রাত বাড়ে, সুবিশাল নক্ষত্রের তলে ঘুমতে যায় আমাদের বসত- ছিয়াশি হাজার গ্রাম অরণ্য নদী..
তুমি আর কি জানো সে সব সিগ্ধ সময়ের কথা
তোমার কি চোখ আছে জলাঙ্গী এ ভূমির ধমনী চেনাবো?
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


