সক্রেটিস বা রবীন্দ্রনাথ জন্ম থেকেই সক্রেটিস বা রবীন্দ্রনাথ হিসেবে পরিচিত ছিলেন না । তারা শত চেষ্টার পরে,শত কষ্টের পরে,অনেকের অনেক অপমান সহ্য করার পরেই,তারা সারা দুনিয়ায় সক্রেটিস ও রবীন্দ্রনাথ হিসেবে পরিচিত হয়েছেন । জীবনে বড় হতে হলে,সফল হতে হলে,প্রতিষ্ঠীত হতে হলে,অনেকের অনেক অপমান ও কটু কথা সহ্য করতে হবে,এটা স্বাভাবিক । তবে সরাসরি অপমানে যতটা কষ্ট,তার চেয়ে ও ভয়াবহ কষ্ট নিরব অপমানে । অপমান ছাড়া প্রতিষ্ঠিত লোক এ দুনিয়ায় খুঁজে পাওয়া বড়ই দুঃষ্কর ।
*তোরে করুক ওরা অপমান,
*তুই তোর চেষ্টা চালিয়ে যা আপ্রান ।
*সৎ পথে চল,হইসনে তুই ভিক্ষুক,
*নিন্দুকেরা হচ্ছে তোর জীবনের সবচেয়ে বড় শিক্ষক ।
*থাকুক ওরা বড় লেখক,থাকুক ওরা বড় কবি,
*তুই যে একদিন নিশ্চয়ই বড় হবি ।
তাই বড় হতে হলে অপমানিত হতে হবে,ছোট হতে হবে,মার খেতে হবে,আর আত্মবিশ্বাস থাকতে হবে । তবে শুধু আত্মবিশ্বাস থকলে হবে না,সে অনুযায়ী কাজ ও করতে হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


