নীরবতার দেয়াল ভেঙ্গে আযান ধ্বনির সূরে
ছাড়বে যখন বালিশ কাঁথা উঠবে জেগে ভোরে,
চারিদিকে মহান রবের শ্রেষ্ঠ হওয়ার ধ্বনি
শুনবে আহা! দেখবে ধরায়
প্রাণের জাগরণী।
দেখবে মামা সূর্যখানা কেমন করে উঠে
রক্তিম আভার লালিমাটা কেমন করে টুটে,
কেমন করে আঁধার ছিড়ে ফুটে আলোর রেখা
দেখবো, শিখবো, পাবো মোরা নতুন দিনের দেখা।
লাগবে পরশ শীতল হাওয়ার নরম হাতের ছোঁয়া
খোদার তরে হাজির হয়ে, অশ্রু চোখে করবে যখন দোয়া,
পাবে তখন মর্ত্যে বসে স্বর্গ সুখের দেশা
খোদার তরে লুটাবে সব গর্ব, অহংকার, বড়ত্বরই নেশা।
সুবেহ সাদিক ডাকছে মোদের এমন ক্ষণের তরে
চল ছুটে যাই, উঠে যাই সব আযান ধ্বনির সূরে।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



