এক আলোচনায় শুনেছিলাম ওহে শিশু তুমি যদি আদর্শ অনুসরণ করতে চাও তবে শিশু মুহাম্মদকে দেখ। কিশোর তুমি যদি আদর্শ খুজে বেড়াও তবে একমাত্র মুহাম্মদ (স) হলো তোমার লক্ষনীয়। যুবক তোমার সফলতা আর কামিয়াবি তো রাসূলের অনুসরণ আর তার আনুগত্যের মাঝে নিহিত। এ আলোচনার রেশ ধরে একটি হাদিস-
প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার মুখ(কথা) ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।
প্রকৃত অর্থেই মানুষ তার মনের ভাব ব্যক্ত করে মুখের দ্বারা কথার মাধ্যমে। মুখের ব্যবহার ভাল হলে যেমন বন্ধুত্ব বাড়ে বজায় থাকে এবং হৃদ্যতার গভীরে প্রবেশ ভালবাসার সম্পর্ক। ঠিক তেমনিভাবে বিপরীত ক্ষেত্রেও মুখের ভূমিকা। কারো সাথে বন্ধুত্ব নষ্ট,ঝগড়া-ঝাটি,একে অপরের মাঝে শত্রুতার বীজ বপন করা ইত্যাদি ক্ষেত্রে মুখই মূখ্য ভূমিকা পালন করে থাকে। তারপর শুরুহয় হাতের ব্যবহার।
দুর্ব্যবহার কারো কাম্যনয় তারপর যদি সেটা কোন আপনজন বা কছের মানুষ বা বন্ধুর কাছ থেকে হয় তাহলে তা আর্ও কষ্ট ও পীড়াদায়ক। তাই কথা বলার সময় শব্দ প্রয়োগে অবশ্যই সতর্ক হতে হবে আর উত্তেজিত অবস্থায় তো আর্ও বেশি হুশিয়ার হতে হবে। যাতে মুখের কথার আঘাত সেতো অন্তরে গিয়ে আঘাত হানে আর হাতের আঘাত সেটা দেহের উপরিভাবে আঘাত করলেও তা কিছুক্ষণ বা কিছুদিন পর সেরে যায় কিন্তু অন্তরের ব্যাথা বা ক্ষত দেখানো যায় আর তেমন প্রতিষেধ নেই। তাই আমাদের সকলের উচিত, কারো দুর্ব্যবহার যেমনি আমার কাম্যনয় তেমনি কারে সাথে দুর্ব্যবহার না করা।
আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমাল করার তৌফিক দান করুন। আমীন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


