ছড়া কবিতাঃ প্রিয়-অপ্রিয় ঢাকা
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই শহরের পিচঢালা পথে
ঘুরে হরেক রকম কিচ্ছা,
চলে এস তুমি এই শহরে
জানতে যদি হয় ইচ্ছা।
ব্যাস্ত শহর কাহাকে বলে
কখনো বুঝিনি,
এই শহরই প্রথম শোনাই
নগর কাহিনী।
কাক ডাকা ভোর কাহাকে বলে
বুঝতে যদি চাও,
নেমন্তন্ন রইল তোমার
এই শহরে যাও।
রাস্তা দিয়ে হাঁটতে যাবে
নয়তো এতো সোজা!
এই শহরের পথের মাঝে
নর্দমারই বোঝা।
মানুষগুলোও হরেক রকম
কেউ ভাল, কেউ মন্দ;
বুঝতে হলে মানুষগুলো
হারাতে হবে ছন্দ।
এই শহরের বিকেলটাতে
নেই মাঠের কোলাহল!
বিকেল হলেই এই শহরে
যানজটেরই ঢল।
সূর্যাস্ত এই শহরে
নয়তো তেমন কিছু,
সূর্য কখন অস্ত যাবে
জানবে না তো কিছু!
এই শহরের রাতটা বড়ই
রহস্যতে ঘেরা,
রঙিন আলোর এই শহরে
জ্বলে নাকো ধ্রুবতারা।
অনেক কথাই লিখে ফেললাম
মন্দ ভেবো নাকো,
এই শহরই দেবে তোমাই
বৃহৎ জ্ঞানের সাঁকো!
এই শহরেই ঘুরে শুধু
অনেক জীবন চাকা,
বেঁচে থেকো তুমি যুগ-যুগ ধরে
প্রিয়-অপ্রিয় ঢাকা।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন