somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল চাষীর জীবন...

২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গর্ভের জলজ মৃত্তিকায় ভ্রনীয় চারাগাছের বিবর্তনে গজালো আঙ্গুল, চুল, নখ,নাজুক হ্রদপিন্ড,
ড্যাবড্যাবে রঙ ভিক্ষুক দুইটি চোখ;
সম্মতিহীন-
একনায়কতান্ত্রিক অনুমোদনে মানুষ হলাম,
সেই থেকে আরোপিত ক্ষুধা,
স্মায়ুর নির্বিঘ্ন টেলি যোগাযোগ;
খয়রী বর্ণের কৌটায় আজন্ম বর্ণ বৈষম্য,
গড়ন চলনে সমসাময়িক আঞ্চলিকতার প্রভাব,
অতঃপর নারীর প্রতি বিষ্ফোরিত জোয়ার রসায়ন,
নিয়ন্ত্রনহীন বয়সের নিপুন রেখাচিত্র চামড়ায় লিখে দেয়-
সবই ফুরায়; সেই তো নিয়ম,
এ আদি অসংশোধনযোগ্য আইন;
কে বানালো এ নিকৃষ্ট দাসত্ব!
"ঈশ্বর"! সে কে?
এজাবত যারা নিজেদের ঈশ্বর দাবি করেছে-
তাদের কাছে একটি জরুরী প্রশ্ন-
"ভাই, আমাকে কেন এমন পরাধীন বানালে!"
মানবিক ক্ষুধা, যৌনতা, প্লাটনিক ভালোবাসা, ক্রোধ,
সবই তো এনজাইমের প্রোগ্রাম;
আমার নিয়ন্ত্রনে কখন ছিল কী;
তাহলে আমার স্বত্তার স্বাধীনতা কোথায়!

সমবয়সী এক আত্মাকে মা জেনেছি, সমবয়সী আরেক
আত্মাকে প্রেমিকা, আরেক সমবয়সী আত্মাকে জন্ম দিব বলেই
বাচি! সব সম-সাময়িক প্রোটন ইলেকট্রনের রুপান্তর-
শক্তি/পদার্থ, কেন কী হেতু!
ওরা কী স্বাধীন!
ঈশ্বর কী স্বাধীন! কে তাকে এমন সর্বগ্রাসী স্বাধীনতা দিল!

আমি কী মানুষ হয়ে জন্মেছিলাম?
নাকি জন্মে মানুষ হয়েছি!
কেন জন্ম, কেন মৃত্যু, কেন এই গোপনীয়তা!
হেক্সা ট্রিলিয়ন বছর ধরে মানুষের দাসত্বতের চাষাবাদ করে মহাজাগতিক রহস্য,
আমি কি তাহলে কেবলই সেই একনায়ক স্বত্তার এক্সপেরিমেন্টাল গিনিপিগ!!

(ঈশ্বরকে ভাই বলে সম্বোধনটা কিছুটা লিঙ্গ নির্ভর হলেও আমি পুরো দোষটা চাপাই ভাষার সীমাবদ্ধতার উপর, ভাষাই লিঙ্গ নির্ভর। ধর্মগুলো ঈশ্বরকে পুরুষরুপী বলে ধরে নিয়েছে। আমি অনিশ্চয়তাবাদী, স্টিফেন হকিংসের ধারনাই সবচেয়ে গ্রহনযোগ্য বলে মনে হয়, " হয়ত ঈশ্বর আছেন অথবা তিনি নেই, যদি তিনি থেকে থাকেন তাহলে মহাবিশ্ব সৃষ্টির পর তিনি এখানে হস্তক্ষেপ করেননি"। আস্তিক/নাস্তিকের টানাপোড়েন থেকে বাচার জন্য ঈশ্বরের ধারনাকে আমি মহাজাগতিক রহস্য বলি। ধর্ম বিষয়ক আমার অন্বেষনের ইতি বৃত্তান্ত পরে কোন লিখায় বলব। এই কবিতার পেছনে যে ভাবনা ছিল তার তলানি হল- আমাদের অক্ষমতা অসীম, এত অক্ষম হয়ে জন্মেছিলাম কেন ভেবে পাই না, অক্ষম যদি হবই তবে জানলাম কেন আমি অক্ষম। আমি কী তবে মহাজাগতিক রহস্যের বিনোদনের একটি সাবজেক্ট ও অবজেক্ট, এক ক্ষমতাহীন বিষন্ন ক্লাউন ...!!)
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ রাত ৯:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×