এক.কবির বিবৃতি
(কোন মানুষ যেন না পড়ে)
সংকোচের বিপরীতে আগুনের অভিমান
মাটির ময়লা পোড়ে অভিযোগ বেড়ে উঠে
কবিরা উপোস থাকে মানুষগুলো থাকে না,
পর্দাটা সরিয়ে দিয়ে বাঁচার মন্ত্র নিয়ে
ধূসর চোখের বায়ু মৃতদের সাথে রেখে
সব কবি বেঁচে থাকে মানুষগুলো থাকেনা।
হে পৃথিবীর মানুষ তোমরা ঘুমাতে পারো
তোমাদের কাজ শেষ কবিদের কাজ শুরু।
দুই.পরিশুদ্ধ নারীর বিবৃতি
(দয়া করে কোন প্রবাসী স্বামীরা পড়বেন না)
সমুদ্র যাপিত রাতে জানালায় উঁকি দেয় প্রথম বাসর ঘ্রাণ
হাঁটু থেকে উড়ে আসে কাপড়ের আবরণ জন্ম শরীর জুড়ে
আঁধারের কারুকাজ নিতম্বে আলতো চাপ সুখ খোঁজে সুখ পাই,
শেখানো মন্ত্র শুনে ধুপ পোঁড়া আগুনের চার পাশে ঘুরে ঘুরে
সিঁথিতে সিঁদুর দিয়ে যে তুমি আমার হলে সে তুমি প্রবাসে বলে
সৃষ্টির কারিগর পাশের বাড়ীর ছেলে প্রতিরাতে কাছে এসে
অদৃশ্য কানের কাছে প্রবাসী তোমার মতো গান করে মৃদু স্বরে।
শুভ্রতায় সভ্য হয়ে প্রতিরাতে সুখ থাকে দুঃখগুলো দুরে ছুটে
সরল পথের মোমে আগামীর সহজাত হেসে উঠে কেঁদে উঠে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৭ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



