somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

মুসলিমদের প্রাকৃতিক বিজ্ঞানের সাথে আরো বেশি পরিচিত হতে হবে।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি যদি কোন মুসলিমকে প্রশ্ন করেন যে, মুসলমানরা জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে আছে কেন? বেশিরভাগ সময় তার সোজাসাপ্টা উত্তর হবে সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। তারা ইচ্ছে করে মুসলমানদেরকে জ্ঞান-বিজ্ঞান থেকে দূরে সরিয়ে রাখছে! এবং প্রতিনিয়ত ইসলামের ক্ষতি সাধন করতে তারা সচেষ্ট থাকে। আসলে কোন জাতি চায়না অন্য কোন জাতি জ্ঞান-বিজ্ঞানে তাদেরকে ছাড়িয়ে যাক। ইহুদি নাসারাও হয়তো সেটা চাচ্ছেনা। তবে এরজন্য তাদের অন্যের ধর্মের ক্ষতি করার কি দরকার? বরং তারা এটা চাইতে পারে তারা ধর্ম নিয়ে পড়ে থাকুক। ধর্মীয় গোঁড়ামি, অন্ধত্ব ও ভুল লজিকের কারণে মুসলমানরা জ্ঞান-বিজ্ঞান চর্চা থেকে দূরে থাকছে, তাই আমার তো মনে হয় ইহুদী-নাছারারা মুসলমানরা যাতে বেশি বেশি ধর্ম নিয়ে পড়ে থাকুক সেটাই চাইবে।

ইজরায়েলের কোন শিক্ষার্থী যখন মানুষের জেনেটিক ইঞ্জিনিয়ারের কোড লিখছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী মাছের গায়ে আল্লাহর নাম দেখে সুবহানাল্লাহ লিখছে। আমেরিকার কোন মেয়ে যখন একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব মাপছে তখন বাংলাদেশের একটি মেয়ে পিতা দিয়ে হিজাবের মাপ মাপছে।
বৃটেনের কোন যুবক যখন বিজ্ঞানের বিভিন্ন সূত্রের অসামঞ্জস্যতা বের করার চেষ্টা করছে এদিকে তখন কোন এক যুবক ইউটিউবে মিজানুর রহমান আজহারীর ওয়াজ খুঁজছে!
এখন আপনি বলুন মুসলমানদের ক্ষতি করার জন্য ইহুদিদের মুসলমানদের ধর্মের ক্ষতি করা দরকার নাকি ধর্মপালনে আরো বেশি উৎসাহিত করা দরকার?

ধর্ম এবং বিজ্ঞানকে একই সমান্তরাল রেখায় আনার চেষ্টা করা বোকামি। আমি সবসময় মনে করি ধর্ম সব সময় নিজের ব্যক্তিগত বিষয়, ধর্ম পালনে যদি মনে প্রশান্তি আসে তাহলে সেটি নিজে নিজেই পালন করা উচিত। সমাজ-রাষ্ট্র যদি হই হই করে ধর্মের পিছনে ছুটতে থাকে তাহলে জ্ঞান বিজ্ঞানে অবশ্যই পিছিয়ে পড়তে হবে। আর যুগের পর যুগ অপরের হাতে মার খেয়ে যেতে হবে।

এখন যদি ইহুদী-নাসারাদের সাথে মুসলমানদের যুদ্ধ লাগে আর আল্লাহ যদি যুদ্ধে ফেরেশতা না পাঠায় তাহলে কার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি? ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হলে অবশ্য মুসলমানদের জয়ের সম্ভাবনা থাকবে। যদিও ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করার সময় অনেক আগেই ফেলে আসা হয়েছে। তারপরও এখনো মুসলমানরা ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করে বিশ্ব নের্তৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে। এখন এই ঢাল-তলোয়ারের যুদ্ধে যদি আপনি লজিক দেখান তাহলে আপনাকে আর যুদ্ধে জয়ী হতে হবে না, সারাজীবন লজিকের উপরেই থাকতে হবে।

আসলে সময়ের সাথে, যুগের সাথে আপনাকে প্রাকৃতিক বিজ্ঞানের সাথে পরিচিত হতে হবে, সেগুলি নিয়ে গবেষণা করতে হবে। এখন সেগুলি গবেষণা করতে গিয়ে যদি ধর্মের সাথে সংঘর্ষ হয় এবং আপনি সেখান থেকে ফতোয়া দিয়ে বিমুখ হয়ে পড়েন তাহলে আপনি আর এগুতে পারবেন না। ধর্মকে নিজের ব্যক্তিগত পর্যায়ে রেখে বিজ্ঞান চর্চা করে যেতে হবে, তাহলেই আপনি ইহুদী-নাসারাদের সাথে প্রতিযোগিতায় শামিল হতে পারবেন অন্যথায় স্বপ্ন দেখেই পরিতৃপ্তি লাভ করতে হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২১
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×