somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

জোনাকিঃ বিস্ময়কর আলোকিত পোকা

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জোনাক এক বিস্ময়কর আলোকিত পোকা ! কিন্তু জোনাকিরা কোথা থেকে পায় এই মিষ্টি এবং চোখ-জুড়ানো আর মন-ভুলানো আলো? কেউ কখনো কি ভেবেছেন, জোনাকি পোকা ঠিক কি কারণে এবং কিভাবে আলো জ্বালিয়ে রাতের আকাশ ভরিয়ে তুলে? রাতের বেলায় জোনাকিরা মূলত মিটমিট আলো জ্বালিয়ে আমাদের আনন্দ দেয়ার জন্য ঘুরে বেড়ায় না। তারা ঠিক কি কারণে আলো জ্বালাতে সক্ষম এবং কেন আলো জ্বালিয়ে ঘুরে বেড়ায়। জোনাকি পোকার দেহ থেকে আলো বিচ্ছুরণের মূল মাধ্যম হলো লুসিফারিন (luciferin) নামক একটি রাসায়নিক পদার্থ। জোনাকি পোকার দেহে এই কেমিক্যালটি উৎপাদন হয়, যা বাতাসের অক্সিজেনের সাথে মিশে আলো তৈরি করে। এর থেকেই আমাদের মনে হয় জোনাকি পোকা আলো বিচ্ছুরণ করে। গ্রীষ্মকালে শুধুমাত্র আমাদের বিনোদন যোগাতে জোনাকি পোকা আলো জ্বালিয়ে ঘুরে বেড়ায় না। এর পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। এই সময়ে পুরুষ জোনাকি মেয়ে জোনাকিদের তার আলোর সংকেত দিয়ে তার মনের কথাগুলো জানায়, আগ্রহী নারী জোনাকিটি আলোর সংকেতে তার ইতিবাচক উত্তর জানিয়ে দেয়। এরপরে তারা কম গাছপালাপূর্ণ কোনো জায়গায় মিলিত হয়। তাই সঙ্গীকে আকর্ষণ করার নিমিত্তেই জোনাকি পোকা রাতের বেলায় আলো জ্বেলে থাকে। বিজ্ঞানীরা দেখেছেন, জোনাকি পোকার পেটের পেছনের অংশ ঝকঝকে, স্বচ্ছ। তার ভেতরে থাকে একধরনের স্ফটিকস্বচ্ছ কোষ বা রাসায়নিক বস্তু, যা এনজাইম অর্থাৎ বিশেষ জৈব রাসায়নিক পদার্থের বিক্রিয়ায় ভেঙে যায়। আর ভাঙতে গেলেই শক্তি খরচ হয়; তো, সেসময় কিছুটা শক্তি আলোর আকারে বের হয়, যা আমরা অন্ধকারে দেখতে পাই। জোনাকির এই আলো বিচ্ছুরিত হয় সামান্য বিরতি দিয়ে দিয়ে। তাইতো আমরা দেখতে পাই, আলো একবার জ্বলছে, আবার নিভছে; আবার জ্বলছে.. .. নিভছে.. ..। কবি এই আলো জ্বলার দৃশ্য দেখে লিখেছেন- জোনাকির আলো নিভে আর জ্বলে শাল মহূয়ার বনে/ কবিতা লিখার প্রহর এসেছে রাতের নির্জনে।’ আমাদের দেশে শুধুমাত্র সবুজ আলোর জোনাকি পোকা দেখা যায়। কিন্তু অন্যান্য অনেক দেশে লাল আলো বিচ্ছুরণকারী জোনাকি পোকারও দেখা মেলে।


জোনাকি পোকার কথা আমরা জানলাম। জোনাকির আলোর কথা জানা থাকলেও এ ধরনের আরও কিছু আলোর পোকার কথা আমরা অনেকেই জানি না। সমুদ্রে এক ধরনের পোকা আছে যারা দল- বেঁধে জলের ওপর ভেসে ওঠে আলোর চক্র বানায়। আর তার সাহায্যে তাদের খাদ্য সংগ্রহ করে। এ এক বিচিত্র ব্যাপার। আলোগুলোও বেশ জোরালো হয়ে থাকে। বারমুডা এলাকায় এই জাতের পোকা দেখতে পাওয়া যায়। এরা সাধারণত পূর্ণিমার ঠিক তিনদিন পরে এভাবে পানির ওপর ভেসে ওঠে আলোর বৃত্ত রচনা করে। সময়ের কোনো হেরফের হতে দেখা যায়নি। জোনাকির দেহে সবুজ আলো আমরা দেখেছি। কিন্তু কোনো পোকা একই সঙ্গে সবুজ আলো ও লাল আলো দেহ থেকে বের করতে পারে এ রকম ঘটনা বিরল। ব্রাজিলের রেল রোড ওয়ার্ম নামে এক ধরনের পোকার দেহ থেকে লাল ও সবুজ আলো বের হয়। আসলে এই আলোর সৃষ্টি হয় দেহের নির্গত রাসায়নিক পদার্থ থেকে। এরা যখন পরপর লাল-সবুজ আলো ছড়িয়ে ঘোরাফেরা করে তখন দেখতে বেশ সুন্দর লাগে। একশ্রেণীর পোকা আবার পাহাড়ের গুহায় তাদের বাসায় আলো ছড়িয়ে বসবাস করে। গুহার ভেতর হাজার হাজার আলো জ্বালায়। গুটিপোকা যখন থাকে তখন পুরো গুহা আলোয় ঝলমল হয়ে ওঠে। আর এসব পোকার শরীর থেকে জ্বলন্ত সুতার মতো এক ধরনের পদার্থ বেরিয়ে আসে। তার সাহায্যে এরা খাদ্য সংগ্রহ করে। নিউজিল্যান্ডের ওয়েলিংটন থেকে প্রায় ২০০ মাইল দূরে ওয়েই টোৎসা অঞ্চলে এই পোকা দেখা যায়।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×