somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিস বাংলাদেশ খেতাব প্রাপ্ত বাংলাদেশী মডেল, অভিনেত্রী এবং আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার জন্মদিনে শুভেচ্ছা

১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোট ও বড়পর্দা মিলিয়ে সাম্প্রতিক সময়ের বেশ আলোচিত মুখ র‌্যাম্প তারকা জান্নাতুল ফেরদৌস পিয়া। দেশের নামকরা এই অভিনেত্রী অভিনয় জগতে পদার্পণের পূর্বে মডেল হিসেবে খ্যাত ছিলেন। খুলনার “মাইলস্টোন কলেজে পড়ার সময় হঠাৎ করে একদিন অপূর্ব নামের একজন ফটোগ্রাফার তাকে ফটোশুটের অফার করে। সেই ফটোশুট করার পর থেকেই তার কাছে আসতে থাকে র‌্যাম্পে হাটার অফার।” এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পরে কাজ করেন পার্থ সরকারের পরিচালনায় ‘টু বি অর নট টু বি’ টেলিছবিতে। ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর ২০০৮ সালে কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিং-এর মাধ্যমে । ফ্যাশন মডেলিং এর পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন পিয়া। দিল্লীর বিখ্যাত শপিং মল দ্যা গ্রেট ভেনিস এর মডেলও হয়েছিলেন পিয়া। বাংলাদেশের প্রতিনিধি হয়ে তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনৃষ্ঠানসমূহে অংশ নিয়েছেন। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া। ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করে অভিনেত্রী হিসেবে সবার নজর কাড়েন পিয়া। চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তাঁর তারকাখ্যাতি আরও বাড়িয়ে দেয়। যদিও তাঁর পেশা জীবন প্রায় সময়ই সমালোচিত হয়েছে এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে। ২০১৩ সালের মার্চে, মিশরের রেড সী, এলগোয়ানাতে অনুষ্ঠিত "টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড ২০১৩' প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মোট ৪৭ জন মডেলের সঙ্গে অংশগ্রহণ করেন পিয়া। এই প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে বিকিনি পরিহিত আলোকচিত্র নিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। তৎকালীন সময়ের আন্তর্জাতিক একাধিক মিডিয়া ও ফেসবুক পেজের মাধ্যমে আলোকচিত্রসমূহ ছড়িয়ে পড়ে। আজ র‌্যাম্প তারকা ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার ২৪তম জন্মবার্ষিকী। ১৯৯১ সালের আজকের দিনে বাংলাদেশের খুলনাতে জন্মগ্রহণ করেন পিয়া। বহুল আলোচিত নন্দিত, নিন্দিত মিস বাংলাদেশ খেতাব প্রাপ্ত মডেল অভিনেত্রীর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।


জান্নাতুল ফেরদৌস পিয়া ১৯৯১ সালের ১৪ অক্টোবর বাংলাদেশের খুলনায় জন্মগ্রহণ করেন। পরিবারের মানুষ তাকে পিউ বলে ডাকেন। তার পিতার নাম মাহমুদুল হাসান, পেশায় ব্যবসায়ী এবং মাতা মাহবুবা চৌধুরী স্কুল শিক্ষিকা। পিয়া লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিসে অাইন বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করেছেন। বর্তমানে নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেলিংও সমানতালে করে যাচ্ছেন এই গ্ল্যামারাস কন্যা। বেশ অল্প সময়েই কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাহসী অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো আলোচনায় আসেন তিনি। এরপর টিভি-চলচ্চিত্রে ব্যস্ততা বেড়ে যায় তার। তার প্রথম অভিনীত চলচ্চিত্র রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে তার অভিনয়ও নজর কেড়েছে সবার। এর পরে মুক্তি পায় আরওে তিনটি ছবি। ছবি তিনটি হলো ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অফ সামারা’ এবং ‘প্রবাসের প্রেম’। এই তিনটিতেই প্রধান নায়িকা হয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। চলচ্চিত্রের বাইরে ছোটপর্দায়ও মাঝে মধ্যেই ঢুঁ মারছেন পিয়া। তার অভিনীত ধারাবাহিক নাটক ‘কালার’। এছাড়া টু বি অর নট টু বি, এবং প্রজাপতির সুখ দুঃখ, শ্রাবনী ফেরদৌসীর রচনায় ‘সুপার মডেল’ অভিনয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। একটি টিভি চ্যানেলে ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান ‘হলিডে প্ল্যানার’ এর উপস্থাপনা করেছেন পিয়া। এত কিছুর মাঝেও সময় পেলে নিজের ভালবাসার জায়গা র‌্যাম্পেও হেঁটে বেড়ান মাঝে মধ্যে। তবে মডেলিং-অভিনয় করলেও মূলত চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চান পিয়া। বর্তমানে মডেলিং-অভিনয়ের পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করছেন পিয়া। ভবিষ্যতে ব্যারিস্টার হতে চান তিনি। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছেন। তবে মজার বিষয় হলো, একটা সময়ে গিয়ে রাজনীতিবিদ হওয়ার মনোবাসনাও রয়েছে এই শীর্ষ র‌্যাম্প কন্যার।


মানবিক গুণাবলীতেও পিয়া অনন্য। তিনি সবাইকে সমান চোখে দেখতে পছন্দ করেন। সমাজসেবামূলক বিভিন্ন কাজও করে থাকেন। তিনি সম্পৃক্ত 'উই ফাউন্ডেশন'-এর সঙ্গে। আজ র‌্যাম্প তারকা ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার ২৪তম জন্মবার্ষিকী। জন্মদিনে তার জন্য শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৭
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×