somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্তর ও আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর ৫ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের আধুনিক গানের অন্যতম শিল্পী, সংগীত পরিচালক এবং সুরকার মোহাম্মদ আলী। গারো সম্প্রদায় থেকে উঠে আসা একজন জনপ্রিয় কণ্ঠ শিল্পী যিনি কোন এক মুসলিম মেয়েকে বিয়ে করে নিজেও মুসলিম ধর্মে দীক্ষা নিয়েছিলেন। নিজস্ব গায়কী স্টাইল দিয়ে সাদাকালো যুগের বাংলা ফিল্মে অসংখ্য জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।আজ, এখনো টিভিতে যখন সেসব পুরানো বাংলা ছবি প্রচার করা হয় তখন কোন না কোন ছবিতে রাজ্জাক, উজ্বল, কিংবা আলমগীরের লিপসিং এ বেজে উঠে শিল্পীর গাওয়া অমর গানগুলো। কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর আজ ৫ম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের আজকের দিনে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন। কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি।


বাংলাদেশের আধুনিক গানের অন্যতম কণ্ঠ শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী ১৯৪৪ সালের ২রা ফেব্রুয়ারি নেত্রকোণা জেলায় জন্মগ্রণ করেন। ১৯৭৩ সালের ২৮শে মার্চ সুরাইয়া সিদ্দিকীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ষাট, সত্তর ও আশির দশকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে গান গাইতেন মোহাম্মদ আলী সিদ্দিকী। ১৯৬০ সাল থেকে তিনি রেডিও আর চলচ্চিত্রে গান গাইতে শুরু করেন। ২০৬টি চলচ্চিত্রে তার গান শোনা গেছে। গানের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। বাংলা গানের পাশাপাশি উর্দু গানও করেছেন তিনি। শিল্পীর গাওয়া অসংখ্য গানের মধ্যে উল্লেখযোগ্য কিছু গান হলঃ
১। জানতাম যদি শুভংকরের ফাকি, ২। শ্যামলা মেয়ের ডাগর চোখে কি মায়া লুকানো, ৩। হেসে খেলে জীবনটা যদি চলে যায়, ৪।
আমি কতদিন কত রাত ভেবেছি, ৫। আমি এক দুরন্ত যাযাবর, ৬। একটি ছোট্ট আশা একটি ভালবাসা, ৭। আজ নয় কাল,কাল নয় পরশু. ৮। কে তুমি এলে মোর এই জীবন, ৯। ঐ দুর দুর দুরান্তে নীল নীলান্তে, ১০। জীবনটা হয় যদি এমনি সুন্দর, ১১। তোমার চিঠি পেলাম আমি,তোমার ছোয়া পেলাম, ১২। দুনিয়ার হাল দেখে হয়ে গেছি বেসামাল, ১৩। এই মেঘলা বরন কন্যা চলে, ১৪। এই শহরে আমি যে এক নতুন ফেরীওয়ালা, ১৫। শোন গো রুপসী ললনা,আমাকে যখন তখন, ১৬। দেখ দেখ গ্রামবাসী পাড়া প্রতিবেশী, ১৭। লেখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে, ১৮। আমি এক মাস্তানা, আমার নেই ঠিকানা, ১৯। হৈ হৈ রঙিলা ,রঙিলারে ইত্যাদি।
সংগীত জীবনে জাতীয় পুরষ্কার ছাড়াও অসংখ্য পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হন তিনি। এসবের মধ্যে রয়েছে দীনেশ পদক, বন্ধন লাইফটাইম এ্যাচিভমেন্ট, শিল্পকলা একাডেমি থেকে সংগীত ও নাট্যকলা পুরষ্কার প্রভৃতি।


বরেণ্য কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী সিদ্দিকী ২০১৪ সালের ৪ নভেম্বর'১৪ রোজ মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন। তার শারিরীক সমস্যার কারণে একই বছরের ২০ অক্টোবর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। তার স্ত্রী সুরাইয়া সিদ্দিকী জানান, তিন বছর আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগেছিলেন । এ ছাড়াও তার ডায়াবেটিকস আর কিডনিজনিত রোগও ছিল। কয়েকদিন ধরেই স্বাভাবিক খাবার খেতে পারছিলেন না তিনি। এ কারণে রক্তের শর্করা নিচের দিকে নেমে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরই ধারাবাহিকতায় ৪ নভেম্বর সকাল ৯টায় ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সুরাইয়া সিদ্দিকী, তিন মেয়ে এ্যানী সিাদ্দকী, রেনি সিদ্দিকী এবং গিনি সিদ্দিকী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ তার ৫ম মৃত্যুবার্ষিকী। জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×