somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী ও উদ্ভিদ বিজ্ঞানী ড. নওয়াজেশ আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী, প্রকৃতিবিদ ও আলোকচিত্রী ড. নওয়াজেশ আহমেদ। বাংলাদেশের আলোকচিত্রশিল্পে তার অগ্রগণ্য অবদান রয়েছে।আলোকচিত্রী হিসেবে ড. নওয়াজেশ আহমেদ প্রকৃতিকেই বিষয়বস্তু করেছিলেন। তার রচিত গ্রন্থ ও ফটো অ্যালবাম হয়ে ওঠে নিসর্গ ও প্রকৃতির। তার তোলা ছবি দেশ-বিদেশে পেয়েছে প্রশংসা। আয়োজিত হয়েছে একাধিক প্রদর্শনী। কাব্যানুরাগ ও প্রকৃতিপ্রেমের নির্দেশন পাওয়া যায় আলোচিত দুটি অ্যালবামে। অ্যালবাম দুটি হলো- রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র নিয়ে অ্যালবাম ‘ছিন্নপত্র’ এবং জীবনানন্দ দাশের কবিতা নিয়ে অ্যালবাম ‘ধানসিঁড়ি নদীটির পাশে’। এ ছাড়া তার উল্লেখযোগ্য ফটো অ্যালবামের মধ্যে রয়েছে- ‘বাংলাদেশ’ (১৯৭৫), ‘পোট্র্রেট অব বাংলাদেশ’ (১৯৮৫), ‘কোয়েস্ট অব রিয়ালিটি’ (১৯৮৬) ও ‘বার্মা’ (১৯৮৬)। অন্যান্য বিষয়ে উল্লেখযোগ্য বই হলো- ‘মহাবনস্পতি পদাবলি’, ‘প্রকৃতির পাঠ গ্রন্থমালা : বনবনানী’, ‘অশ্বত্থের সন্ধানে’, ‘বাংলার বুনোফুল’, ‘গৌতম’ ও ‘ওয়াইল্ড ফ্লাওয়ার অব বাংলাদেশ’। নওয়াজেশ আহমেদের আলোকচিত্র ছাপা হয়েছে বিশ্ববিখ্যাত বহু পত্রপত্রিকায়। এর মধ্যে রয়েছে গার্ডিয়ান ও টাইমস। তিনি ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড ও মিয়ানমারসহ বহু দেশ ভ্রমণ করেছেন। আজ এই গুণী আলোকচিত্রশিল্পীর ১০ম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের আজকের দিনি তিনি ঢাকায় মারা যান। আলোকচিত্রী ও উদ্ভিদ বিজ্ঞানী নওয়াজেশ আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।


ড. নওয়াজেশ আহমেদ ১৯৩৫ সালের ৩ সেপ্টেম্বর মতভেদে অক্টোবর মানিকগঞ্জের পারিল নওয়াধা গ্রামের মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটকাল থেকেই সাহিত্য ও আলোকচিত্রের প্রতি তার গভীর অনুরাগ ছিল। নওয়াজেশ ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ জিনতত্ত্বে পিএইচডি ডিগ্রী নিয়ে ১০ বছর চা গবেষনা করেছেন। এডিবি এবং বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থায়ও কাজ করেছেন। ক্যামেরা আর কবিতা, স্বদেশ আর প্রকৃতির সমার্থক হয়ে ওঠেন উদ্ভিদ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রীধারী ড. নওয়াজেশ আহমেদে। রবীন্দ্রনাথের ছিন্নপত্র অবলম্বনে ''ছিন্নপত্র'' আর জীবনানন্দ দাশের কবিতা অবম্বনে ''ধানসিঁড়ি নদীটির পাশে'' তাঁর অসাধরণ সৃষ্টি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী চিরকুমার ড. নওয়াজেশ আহমেদ ২০০৯ সালের ২৪ নভেম্বর রাত সাড়ে নটায় মৃত্যুবরণ করেন। ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডেইলী স্টার ও স্টাণ্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে বের হবার পরপরই তিনি অসুস্থ হঠাৎ পড়ে গেলে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে পরে হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। কাব্যময় ক্যামেরা শিল্পী প্রকৃতিবিজ্ঞানী ড. নওয়াজেশ আহমেদ ছবির মানুষ হয়ে যান। ড. নওয়াজেশ আহমেদের বড় ভাই নাইবউদ্দিন আহমেদও আরেকজন খ্যতিমান আলোকচিত্রী ছিলেন। আজ এই গুণী আলোকচিত্রশিল্পীর ৯ম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের আজকের দিনি তিনি ঢাকায় মারা যান। আলোকচিত্রী ও উদ্ভিদ বিজ্ঞানী নওয়াজেশ আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×