somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলচ্চিত্র-জগতে খ্যাতনামা গায়ক নায়ক অসিতবরণ মুখোপাধ্যায়ের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গায়ক-অভিনেতা শ্রী অসিতবরণ মুখোপাধ্যায়। টালীগঞ্জের নিউ থিয়েটার্স-এর সাথে যুক্ত ছিলেন এবং সেখান থেকেই সুনাম কুড়িয়েছিলেন। সুন্দর কন্ঠের জন্য মাঝে মাঝে জলসাতে গানের সুযোগ পেতেন, দেখতেও ছিলেন সুপুরুষ। শ্রী রামকৃষ্ণের মাহাত্ব প্রচারের জন্য"রঙ্গরস" নাম এক নাটক গোষ্ঠীর স্থাপনাও অসিত করেছিলেন, সমবেত কীর্তন গানের আসরও বসাতেন। এক জলসায় শ্রী পাহাড়ী সান্যাল অসিতের গান শুনে তাকে নিউ থিয়েটার্স-এ নিয়ে আসেন। বাংলা ছবি "প্রতিশ্রুতি" (১৯৪১) ও তার হিন্দী "সৌগন্ধ" ছবিতে সুযোগ পেয়ে গেলেন নায়কের চরিত্রে অভিনয় করার। অভিনয় বা গান, দুটোতেই প্রথম সারিতে ছিলেন অসিত। একক ছাড়াও দ্বৈত গেয়েছেন কানন দেবী, বেলা মুখোপাধ্যায়, ইন্দ্রানী রায়, শান্তি, ভারতী দেবী ও ইলা ঘোষের সাথে তেমনি আবার মূল চরিত্রে অভিনয় করেছেন তখনকার নাম করা নায়িকা শ্যামা ("সুহাগ সিন্দুর"), ভারতী দেবী ("মনজুর"), মীনা কুমারী ("পরিণীতা"), সুচিত্রা সেন ("স্মৃতিটুকু থাক") ইত্যাদির সাথে।


নিউ থিয়েটার্স ছেড়ে অসিত বম্বে যান ১৯৫২ তে, "সুহাগ সিন্দুর"-এ অভিনয় করার জন্য । কিন্তু গান গাওয়ায় অসুবিধার জন্য অসিতকে নেপথ্য গায়কের সাহায্য নিতে হয়। বিমল রায়ের "পরিণীতা"(১৯৫৩) ছবিতে যেমন সংবেদনশীল অভিনয় করেছিলেন, তেমনই গেয়েছিলেন গান। সেই ছিল অসিতের শেষ হিন্দী ছায়াছবি -- কেননা, ততদিনে নেপথ্য শিল্পীরা (রফী-মুকেশ-তালাত ইত্যাদি) আসরে নেমে পড়েছেন, গায়ক-অভিনেতাদের গানের জায়গা দখল করতে। পরের বছরগুলিতে ব্যস্ত ছিলেন বাংলা ছায়াছবির অভিনয়ে (শুরুতে নায়ক, পরে পার্শ অভিনেতা হিসেবে), সে তালিকাও সংক্ষিপ্ত না। "প্রত্যাবর্তন" (১৯৫১), “বন্ধু” (১৯৫৮), “নার্স সিসি” (১৯৪৭)”কার পাপে” (১৯৫২), "অর্ধাঙ্গিনী" (১৯৫৫), "তাপসী (১৯৫৭), "নতুন প্রভাত" (১৯৫৭), “স্মৃতিটুকু থাক” (১৯৫৯), "বধূ" (১৯৬২), “এন্টনি ফিরিঙ্গী” (১৯৬৭) , "ছিন্নপত্র" (১৯৭১), ” শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত” (১৯৮২) ইত্যাদি। "প্রতিশ্রুতি" (১৯৪১) ছায়াছবিতে যেমন অভিনেতা-গায়ক ছিলেন (রাইচাঁদ বড়াল সুরকার ছিলেন), তেমনি "নিষিদ্ধ ফল"(১৯৫৫) এবং "জয়দেব"(১৯৫৪) ছায়াছবিতে অভিনয় ও গান, দুটোই করেছিলেন (নচিকেতা ঘোষের সুরে) । আজ এই নায়ক, গায়কের ৩৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সালের আজকের দিনে তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় মৃত্যুবরণ করেন। চলচ্চিত্ৰ-জগতে খ্যাতনামা গায়ক নায়ক অসিতবরণ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।


শ্রী অসিতবরণ ১৯১৩ সালের ১৯ নভেম্বর ব্রিটিশ ভারতের পশ্চিম বাংলার কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ফিল্ম জগতে তার ডাকনাম ছিল ‘কালোদা’। একসময় তবলাবাদক হিসাবে কলিকাতা বেতারে এবং পরে গ্রামোফোন কোম্পানিতে চাকরি করেন। নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে তার তবলা-বাজনা শুনে পাহাড়ী সান্যাল তার সঙ্গে আলাপ করে তাকে নিউ থিয়েটার্সে নিয়ে আসেন অভিনয়ের জন্য। তার আগেই তবলা-বাজনা নিয়ে চিত্রজগতের সঙ্গে তাঁর সম্পর্কের সূচনা হয়েছিল। প্রথম নায়ক হিসাবে অভিনয় করেন ‘কাশীনাথ’ ছবিতে। হিন্দী ‘পরিণীতা’ ছবি থেকে নায়ক হিসাবে তিনি সর্বভারতীয় স্বীকৃতি পান, আর সারা ভারতে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ‘ওয়াপস’ ছবি থেকে। ওই ছবিতে তার গাওয়া ‘হাম কোচোয়ান, হাম কোচোয়ান’ গানটি তাকে রাতারাতি বিখ্যাত করে দেয়। প্ৰায় শাখানেক ছবিতে অভিনয় করেছেন। মঞ্চাভিনেতা হিসাবেও খ্যাতি ছিল। ‘রসরঙ্গ’ নামে একটি দল তৈরি করেছিলেন। এই দলের মাধ্যমে তিনি ঠাকুরের কথকতা পরিবেশন করতেন। মাত্র চার বছরের মধ্যে পর পর তিনটি সুপারহিট ছবিতে অসাধারণ গান গেয়ে শ্ৰোতা-দর্শকদের মুগ্ধ করার বিরল নজির তিনি স্থাপন করেছিলেন। আজ এই নায়ক, গায়কের ৩৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সালের ২৭ নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় মৃত্যুবরণ করেন। চলচ্চিত্ৰ-জগতে খ্যাতনামা গায়ক নায়ক অসিতবরণ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×