somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের রাজীব খাঁন !!

২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের রাজীব খাঁন !!
নূর মোহাম্মদ নূরু

ব্লগ পাড়ায় খানসাবের নামটি সবাই জানে,
গাজী সাবের শিষ্য সে যে বলি কানে কানে।
আলাদিনের চেরাগ পেয়ে মন্তবে আজ তুঙ্গে
নানারকম বাদ্য বাজে কেউবা ফু দেয় শৃঙ্গে!

সে যেখানে যায় সেখানে তাহার গুরু গাজী
এ কথাটা মানবে সবাই হোকনা যত পাজি!
কোন লেখা যায়না বাদ তার মন্তব্য ছাড়া
ভালো মন্দ যাই হোক মন্তব্য চাই করা।

গুণী এই ব্লগার বইও অনেক লেখেন,
সে কারনে নিন্দুকেরা বাঁকা চোখে দেখেন।
পারো যদি তার মতো কেউ বই লিখে দেখাও,
কেনো তারে অকারনে নিন্দা কালি মাখাও।

তার সাফল্যে মন্দ লোকে আগুন ছাড়াই জ্বলে,
কপিবাজ, চোর, টুকলি বাজ কত কিছু বলে।
পাত্তা দেয়না মন্দ কথা লেখা তাহার চলে,
নিজের কথা, ঘরের কথা বলে ছলে বলে।

ঝড় ঝঞ্ছা যতই আসুক মিঠা কিংবা কড়া
আছে তারা দৃশ্যমান যতই লাগুক খড়া।
মন্তাজের তাবিজ নিয়ে রোগ বালাই নাশে
তার পরেও মাঝে মাঝে দম যায় আর আসে!

সব খানেতে খানসাবের পড়ে পদ ধুলি
তা না হলে খালি যেতো মন্তব্যের ঝুলি।
গুরু তাহার গাজীসাব শিক্ষা দিছে ভালো
আছে তারা হাসি খুশি ব্লগটা করে আলো।

লক্ষাধিক মন্তব্য পেয়ে ভাবছে পার্টি দিবে
মজার মজার খানা পিনা পান সুপারি রবে।
ব্লগ পাড়ায় এমন কিছু খানসাব থাকা চাই
তাদের জন্য আমরা সবাই মন্তব্য যে পাই।

লাখের উপর মন্তব্যতে সামু আজ গরম,
যদিও মডুর মন্তব্যেতে পেলাম একটু শরম!
তার পরেও হাত তালি দেই জানাই ধন্যবাদ
থাকবো মোরা সুখে দুঃখে কাঁধে মিলাই কাঁধ!

দোয়া করি মন্তব্য তার হবে কোটি কোটি
নিন্দুকের নিন্দা করলে ধরবো চেপে টুটি!
জিতে রহো খানসাহেব আর তাহার গুরু গাজী
শুভাশীষ জানিয়ে আমি ক্ষ্যান্ত দিলাম আজি।

দেখা যাবে এই কবিতায় কে কি কথা বলে,
না কহিলে কোন কথা তারাই মন্দের দলে।
পাত্তা না দেই ওদের কথায় সত্য যা তাই বলি।
নিন্দুকের নিন্দা মন্দ দু পা'য়েতে দলি।


প্রকাশকালঃ ঢাকাঃ , ২৩ এপ্রিল ২০২২ ইং শনিবার
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৪
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×