আমরা মেডিক্যাল প্রফেশানের সাথে সংশ্লিষ্ট লোকজন নিজেদের পেশার ব্যাপারে যথেষ্ট রকম "বাম-পন্থী"... আর সেটা হওয়াটা এতোকাল খুব একটা অযৌক্তিক মনে হয়নি কখনো... কারণ
" হোয়াইট-কোট" পরা আর গলায় স্টেথোস্কোপ ঝুলানো শুধু নয়... আপনার পেশা কী? এই প্রশ্নের উত্তরে " জীবন বাঁচানো"...ডাক্তার ছাড়া এমন উত্তর দিতে আর ক'জনই বা পারবে?
কিন্তু, সেই গৌরবময় পেশার গায়ে অত্যন্ত সার্থকতার সাথে কালিমা লেপনের প্রচেষ্টা দেখালেন "উচ্চতর কর্তৃপক্ষ"!!! প্রস্তরযুগে বসবাস না করে থাকলে এটা আপনাদের জানার কথা, যে তথাকথিত "ভর্তি-বাণিজ্য" বন্ধের উপায় হিসেবে এহেন মহান উদ্যোগ, সেই ভর্তি-বাণিজ্য শুধু মেডিকেলে হয়না...সব কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই হয়।
এখন তাহলে এক কাজ করুন, দেশের সব সেক্টরে ভর্তি-পরীক্ষা বাতিল করুন!!! চাকরি,বিসিএস নিয়োগ... বর্ডারে আর্মিরা কাজ করুক জিপিএ'র ভিত্তিতে!!! সবচেয়ে ভালো হয়, সংসদ নির্বাচনটাও জিপিএ'র ভিত্তিতেই করুন!!! অধিবেশনে বসবেন যার যার জিপিএ'র পাওয়ারের ভিত্তিতে!!! দেশ জ্ঞানের জোয়ারে ভাসতে থাকুক! বলছি, মাননীয় মন্ত্রীবর্গ!!! আপনাদের কার জিপিএ এস,এস,সি আর এইচ, এস, সি তে কত ছিল, অনুগ্রহ করে জানিয়ে দেবেন!!!!
আজ তো মানুষ ডাক্তারদের কর্তব্যে অবহেলার দায়ে, কারণে-অকারণে কসাই বলে ডাকে, আপনাদের এই মহান সিস্টেম চালু হলে " অটো-চয়েস" হিসেবে "ভারী পকেট" সমৃদ্ধ বড়লোক বাপের কসাই সন্তানরা দলে দলে ডক্টর হয়ে যাবে! যার বাবার টাকা আছে, ছেলে-মেয়েকে ডাক্তার বানানোর ইচ্ছা আছে, তাদেরই আছে সরকারী মেডিকেলে ভর্তি হবার অধিকার!!!
মেধা চুলোয় যাক, দেশের মানুষ সব মরুক!!আপনাদের তাতে বরং সুবিধাই!!! দেশের নিজেদের সর্দি-কাশি হলেও ব্যাংকক, সিঙ্গাপুর, লন্ডন দৌঁড়াবেন, বলি, আমরা গরীব মানুষ, ক্যান্সার হলেও আমার দেশের মানুষের ভরসার জায়গা ঐ সরকারী হাসপাতাল, ঐটা আপনাদের জনসংখ্যা কমানোর কোন এক্সপেরিমেন্টাল প্রজেক্ট না!!!
তবে, হ্যাঁ...
এই "জিপিএ সিস্টেম" থেকে প্রাপ্ত ডাক্তারের সিলেবাসে ভবিষ্যতে যদি আপনাদের রোগ-শোক "কমন" না পড়ে... সেক্ষেত্রে আপনাদেরই সবার আগে "ভার্টিকালি আপওয়ার্ড" যেতে হতে পারে!!! সুতরাং, সাধু সাবধান!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এটা জনসংখ্যা কমাবার প্রজেক্ট না!!! মানুষের প্রাণ নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না প্লিজ!!!!!!

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।