ক্ষমা কর ক্ষমা, হে মুক্তি সেনা
তোমার বাংলাকে আজ করেছি অচেনা।
দিন যায় দিন আসে, এভাবেই যায় চলে
এইভাবে, একে কি আর বেচে থাকা বলে।
ঘর ছাড়লেই খোকা, আজো মা কাঁদে-
ভাবে বুঝি জড়াল সে মৃত্যুর ফাঁদে-
হইতো গাড়ীর নিচে, হয়তো নদীর জলে
নইতো কোন এক রাজনীতির ছোবলে।
আসে না ফিরে খোকা, যায় যে চলে
প্রাণটা নেয় কেড়ে;এভাবে নানা ছলে,
এইভাবে, একে কি আর বেচে থাকা বলে
দিন যায় দিন আসে, এভাবেই যায় চলে
এইভাবে, একে কি আর বেচে থাকা বলে।
নেই কোন পাক সেনা, তবু শিশু অনাহারে
আমাদের হাত আজো, সজ্জিত হাতিয়ারে।
পৃষ্ট কৃষক মজুর, অভাবের যাঁতাকলে
লড়াই করে আজো, বাঁচবে আবার বলে।
ভায়ের লাশের পাশে, আজো আমি নানা ছলে
নীরব বসে আছি, প্রাণে বেচে গেছি বলে।
দিন যায় দিন আসে, এভাবেই যায় চলে
এইভাবে, একে কি আর বেচে থাকা বলে।....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


