somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উচিত/অনুচিত------ আপনি কোনটাকে সমর্থন করছেন?

২৫ শে জুন, ২০০৭ ভোর ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব সময় ভাবতাম আমার সাথে কোন প্রকারের খারাপ হলে তা অনুচিত। কিন্তু মানুষের সাথে কোন খারাপ হলে তা অনুচিত বলে মানতে পারতাম না। কারন ভাবতাম হয়ত তার ভুলের কারনেই তার সাথে অনুচিত হচ্ছে। নিজেকে সেই অবস্থানে রেখে কখনো ভাবতাম না। এটার আমার নয় সবার ভাষ্য। কথায় আছে যার ব্যথা সেই বোঝে! যতক্ষন না ব্যথা পাওয়া যায় ততক্ষন বোঝার উপায় নাই।

নিজের সাথে উচিত হবার জন্য সব সময় কোন প্রকারের ভুল করেও বলতাম, না আমি যা করেছি এটাই ঠিক, আমাকে শাস্তি বা কোন প্রকারের কিছু বলা যাবে না। অপর ব্যাক্তিরা তখন একরোখা ভেবে বলতো আচ্ছা যা হবার হয়েছে তুমিই সঠিক। কখনোই ভাবতে পারতাম না আমার কোন ভুলে আমি শাস্তি পাইনি, কোন অবুঝ তা মাথা পেতে নিয়েছে, বা অপর কেউ তা সংশোধন করেছে অন্য ভাবে।

নিজে বহু আজেবাজে খরচ করেও ভাবতাম আমার খরচ টাই ঠিক বা এটা আমার প্রয়োজন। কিন্তু আরেক জনের সামান্য খরচে ভাবতাম এটা বাহুল্য! সব সময় সবাইকে প্রতিদ্বন্দী ভাবতাম, কখনো ভুলেও বন্ধু ভাবতাম না কাউকে। ভাবতাম আমি কেন বন্ধু তৈরি করব, সবাই আমার সাথে বন্ধু হতে আসবে। অহংকারী মন কখনোই বুঝতো না এটা অনুচিত।

কারো সাথে খারাপ আচরন করলে ভাবতাম আমি ঠিক, কারন বুঝার আগ্রহ ছিলনা আচরনটা তার খারাপ লাগতে পারে। কাউকে ভালো না লাগলে তার পেছনে সব সময় লেগেই থাকতাম, তাকে খোটা দিয়ে কথা বলতাম, ঝগড়া করার ইচ্ছা পোষন করতাম সবসময়। আবার কাউকে ভাল লাগলে তার কোন দোষই চোখে পড়তো না। তাকেই পীর মেনে চলতাম। যা ছিল একেবারেই অনুচিত।

একরকম মন মানসিকতার সাথে কোন ভাল সুস্থ মানসিকতা মিলতে পারতো না। যখনি ভাবি পরিবর্তনের কথা তখনই মনের অহং হুংকার দিয়ে উঠে। হয়ত অনেক উপরে উঠতে পারি তবে নীচে তাকালে দেখি আমার সাথে কেউ নেই। অনুচিত হতে দেইনি আমার সাথে কোনদিন, কারন ভাবতাম এতে আমার হার হবে, কিন্তু ভাবতে পারতাম না আমি নিজ নিজ ভূবনে থেকে সুখী নই। তাই যখন সবার সাথে মিশতে যাই তখন আমার ভেতরের আগের রুপগুলো কখনো কখনো বের হয়ে আসেই, তখন আচরন করি পশুর মত, চিন্তা করি না আমি সবার মাঝের একজন। পরেও ভাবতে পারি না আমি অনুচিত কিছু করেছি, ভাবি আমি ঠিক করেছি কারন আমিই ঠিক। এটা র্মূখ্যতার পরিচয়।

মন তখন আর সায় দেয়না সুস্থ ভাবে ফিরে আসার, কারন মনের অহং পাগলের মত ধেয়ে আসে অহং এর আগুনে আরো তেল দিতে।

উচিত অনুচিত ব্যাপারটা মানুষের একান্ত ব্যাপার হয়ে দাড়িয়েছে। মানুষ ভাবতে নারাজ সে কখনো অনুচিতকে সাঁয় দিচ্ছে, যেখানে সে নিজেই উচিত করছে না।

আমি নিজে যখন কোন ভুল করি বা দোষ করি তা অকপটে স্বীকার করি এবং তা অনুচিত হয়েছে তা মেনে নিতে চাই। আমি সমর্থন করি আমার মাঝের উচিত/অনুচিত কে। সাথে সাথে মানুষকে বিবেচনা করে তার কৃত কর্মের উচিত/অনুচিত ভেবে দেখি।

আপনারা কাকে সমর্থন করছেন?

ৎউচিতৎ নাকি ৎঅনুচিতৎ
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৭ ভোর ৬:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×