'তোমাক দিয়ে কোন কাজ হবিনানে'
বইলাম কেন বাবা? বাবা বইল্ল: 'তোমাক কয়েছিলাম তোমার বড় ভাইয়ের জন্য তালুকদারের মেয়েক দেখে আইসো, আর তুমি কিনা তাগো ছোট মেয়েক প্রেম পত্র দিয়া আইছো!' জী ইয়ে মানে!!! আইচ্ছা তোমাক যে কলাম আবুলের কাছ থেইকে টাকাডা উসুল কইতে, তুমি তা করিছো? জী বাবা আমি গিলাম, কিন্তু আবুল কাহাতো বাড়ীত ছেলোনা, তাই উনার মেয়েক কয়ে আসলাম।
ইস আবারো মেয়ে মানুষ! তুমি কি মেয়ে মানুষ ছাড়া কিছু বোজো না! আইচ্ছা তোমাক যে কইলাম উওরের জমিনে পানি যাচ্ছে কিনা দেখতে, তা তুমি গিলে? জে আব্বা আমি গেলাম, কিন্তুক পথে আমার দোস্ত কইলো তাগো বাড়ীত আইজ হাঁস মারিছে, তার লগে ভাত খাওন লাগবো, তাই আর যাইত পারি নাই।
ওহহ খোদা একি নালায়েক ছাওয়াল দিলা আমার ঘরে। আইচ্ছা এবার দেকি কারবারের হিসাবখানি দেও? উমা একি খতিয়ান বইয়ে দেহি ৫০৭৮.৪৩ পয়সা, আর তুমি আমাক কত দিলা? উমা এ দেকি ৫০৭৬.২২ পয়সা! বাকী ২.২১ পয়সা কনে? জে আব্বা ২টাকার মালাই খাইলাম, আর ০.২০ পয়সার বিড়ি কিনিলাম। তো বাকি .০১ পয়সা কনে? জে আব্বা হারাইগেছে! কি কইলা তুমি, তুমি তো দেখতাছি আমাক সর্বনাশ করি দিবা! আইজ থেইক্যা তোমার খাওন দাওন বন্ধ, কাইল থেইকে নিজের কাম নিজে করি খাবা। আমার ঘরে আর তোমার জায়গা নাই। নিজের কাম নিজে করো গিয়া।
একন আমি কি করব? আমি ফাইভ পাশ, কোন চাকরিও পাবো না। আমাক কেউ খাবাবে না, কেউ আমাক কাম দেবে না। একন আমি কি করব?
** পেয়েছি!!! আমি ভিক্ষে করবো। ভাল বুদ্ধি পেয়েছি।
ৎযত পেশা আছে দেখছি ভেবে
ভিক্ষে করাই বেশ।।
নেই কোন সময়ের শুরু
নেইতো কোন শেষ
তাই ভিক্ষেতে যাবো গো
আমি ভিক্ষেতে যবো।।
নই কারুর হুকুমে
নয়তো কেউ হুকুমের দাস
আপনি মনে যাই সদা
আপনিতেই বাস
তাই ভিক্ষেতে যাবো গো
আমি ভিক্ষেতে যবো।।
উন্নতির নেশা কিছু নেই
নেই পতনের ভয়
নেই কোন দুরআশার খেলা
নেই কোন সংশয়
তাই ভিক্ষেতে যাবো গো
আমি ভিক্ষেতে যবো।।
সয় সনচয় কিছু নেই
ভাবনা হীন নয়ন
যখনি শ্রান্ত এ দেহ
তখনি শয়ণ
তাই ভিক্ষেতে যাবো গো
আমি ভিক্ষেতে যবো।।
.......................
........................
........................
........................
ৎ
বুঝলেন এবার!!! তা আমি গেলাম প্রস্তুতি নিতে। আমার লগে যারা যাইবেন তারা আইসা পড়েন। না হয় একলগে দল বাইন্ধা ভিক্ষা করলাম।
কৃতজ্ঞতা স্বীকার: গানটির জন্য ৎমাহীনের ঘোড়াঘুড়িৎ আমি ভিক্ষাতেই যাব
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৭ ভোর ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



