somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যা বিলাস- ১ঃ '৬৬৬' অভিশপ্ত নাকি ওভার হাইপড

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইবেলে রেভেলেশন ১৩ঃ১৮ তে বলা হয়েছে "Let him that hath understanding count the number of the beast: for it is the number of a man; and his number is Six hundred threescore and six."।



সেই মধ্যযুগ থেকেই ৬৬৬ সংখ্যাটিকে ধরে আসা হয়েছে অভিশপ্ত একটি সংখ্যা হিসেবে। ইলুমিনাতি,কালজাদু,জিন,আত্মা এমনকি বিভিন্ন দেশের স্বৈরশাসকদের মধ্যেও সংখ্যাটি খুজে পেয়েছে অনেক উৎসুক চোখ।



ম্যাথম্যাটিকালি দেখলে সংখ্যাটি অনেক সাধারণ সংখ্যার মতই বৈশিষ্ট্য সম্পন্ন। ৬৬৬ একটি ত্রিভুজ সংখ্যা। ত্রিভুজ সংখ্যা হল সেই সকল সংখ্যা যাদের সেই সংখ্যক কোন বস্তু নিয়ে সমবাহু ত্রিভুজ তৈরি করা যায়। যেমন ১,৩,৬,১০.......।



৬৬৬ সংখ্যাটি সবচেয়ে বেশি যেখানে দেখতে পাওয়া যায় সেটি হল ক্যাসিনোগুলোর রুলেট টেবিলে। এখানে ৩৭ টি স্লটে ০ থেকে ৩৬ পর্যন্ত সংখ্যা থাকে যাদের যোগফল হয় ৬৬৬। ( চোখ টিপি ইমোটিকন) ।



ফ্রেঞ্চ পদার্থবিদ ব্লেজ প্যাস্কেল এই রুলেটের আবিস্কারক। বলা হয়ে থাকে শয়তানের সাথে দর কষাকষি করে করেই খেলাটি আবিষ্কার করেছিল যে কারনে সংখ্যাগুলি যোগফল ৬৬৬। সন্দেহ নেই জুয়ার টেবিলে সব হারিয়ে জুয়ারিরাই এই কথা রটিয়েছিল।

অন্যদিকে, বাইবেল অনুবাদ করা হয়েছিল হিব্রু ভাষা থেকে। ভাষাটিতে সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হত অক্ষর। যদি আমরা ক কে ১ খ কে ২ গ কে ৩ এভাবে মান ধরে নিয়ে সংখ্যা লিখি অনেকটা এরকম। তাই প্রতিটা নামেরই একটি সংখ্যা মান পাওয়া যায় হিব্রু ভাষায়। এভাবে সংখ্যাকে নাম অথবা নামকে সংখ্যায় রুপান্তর করাকে হিব্রু ভাষায় বলা হয় "gematria" যা ইংলিশ "geometry'' এর সাথে সম্পর্কিত।
অনেকেই ধারনা করেন বুক অফ রেভেলেশন ছিল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে সকলকে উঠে দাঁড়ানোর জন্যই লেখা। তখনকার রোমান লিডারের নাম ছিল "nero caeser"। নামটি হিব্রু অক্ষরে লিখে যদি যোগ করা হয় তাহলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হল ৬৬৬।



বুক অফ রেভেলেশনের লেখক 'জন দি আপস্টল' হয়ত সব অমঙ্গলের মূল বলতে তখনকার রোমান সম্রাট নিরো সিজারকেই বুঝাতে চেয়েচিলেন। কেননা কোনো সাম্রাজ্যে সরাসরি কেউ দাবি করবে না যে এই সম্রাটই সকল অমঙ্গলের মূল।তাই সরাসরি সম্রাটকে উল্লেখ না করে সংখ্যা ব্যবহার করেই তিনি কাজটি করেছেন। এটিই সংখ্যা '৬৬৬' এর সবচেয়ে যুক্তিযুক্ত ব্যাখ্যা।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৬
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×