I.S.- আই.এস. মানে হইলো: ইবলিস শয়তান। উহাদের শয়তানির খেল শেষ হল বলে।
আই এস এর ওপর রাশিয়ার বিমান আক্রমনকে স্বাগত জানাই। আরও স্বাগত জানাই আই এস এর অবসান ঘটানোয় রাশিয়ার পাশাপাশি চীন ও ইরানের এগিয়ে আসাকে।
সৌদি আরবের কথা সবারই জানা। গত বছর প্যালেষ্টাইনের ওপর ইসরাইলের বর্বোরিচিত আক্রমনে নারী শিশু বৃদ্ধ যুবা নির্বিশেষের মৃত্যুর মিছিলের রক্তপাতে, ইসরাইলের প্রধান সহায়তাকারী ছিল সৌদি আরব।
আই এস বধে রাশিয়ার এই এগিয়ে আসায়, দীর্ঘদিন ধরে আমেরিকার লুকোচুরি এতোটাই প্রকাশ্য হয়ে পড়েছে যে তাদের সর্বোচ্চ পর্যায়ে হম্বিতম্বি হুঙ্কার শুরু হয়ে গেছে। সৌদি আরব কাতার তুরষ্ক সে কাতারে এসে আপনাতেই শামিল হবে একথা বলাই বাহুল্য।
পরিতৃপ্তি আর আনন্দের বিষয় হলো, বহুদিন বহুবছর পর পৃথীবির শান্তিকামী মানুষ একক কর্তৃত্বের অবসানের সুবাতাস বহায় আশ্বস্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


