somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসে যৌন হয়রানি.......নারীরাই কি একমাত্র ভুক্তভোগী?

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিকেলে বাড়ি ফিরছিলাম, মিরপুরগামী বাসে উঠলাম শাহবাগ থেকে। বাসের মাঝ বরাবর একটা সিট পুরো খালি ছিলো; বসে পড়লাম জানালার পাশে। কিছুক্ষন পর এক আপু (অন্য কোন সম্মোধন মনে আসছে না) এসে বসলেন পাশে। আমিও যতটুকু সম্ভব নিজেকে গুটিয়ে নিয়ে বসলাম। ইতিমধ্যে বাসে ভীড় বাড়তে লাগলো। পরে ওঠা যাত্রীরা এসে সিটের পাশে দাড়াতে লাগলো। ওদিকে আপু আমার দিকে এমন ভাবে চেপে আসতে লাগলেন, আমি খুবই অসস্তিতে পড়ে গেলাম। প্রথমে মনে করলাম, দাড়ানো যাত্রীর স্পর্শ বাচাতে উনি এমনটা করছেন। আর উনার চেহারা ও পোশাক-আশাকে আমি তাকে শিক্ষিত ভদ্র ঘরের মেয়ে ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারিনি। যাইহোক, কিছুক্ষন পর দাড়ানো যাত্রীর ভীড় বেশ কমে গেল। কিন্তু উনি আমার গায়ের সাথে আগের মতই লেপ্টে রইলেন! আর, উনার অংগভংগিতে আশে পাশের লোকজন আমাদেরকে বিএফ-জিএফ/ স্বামী-স্ত্রী ই মনে করছিলো। এবার আমি তাকে জিগাসা করলাম, আপনার কি এইদিকে বসতে সমস্যা হচ্ছে? জানালার সাইডে বসবেন? উনি সাথে সাথে সম্মতি জানালেন। এবার আমি বাইরের সিটে বেশ দূরত্ব বজায় রেখে বসলাম। কিন্তু উনি দেখলাম এবার ও আমার গায়ের সাথে লেগে বসলেন। এবার আমি উনাকে বললাম, আপু..কোন সমস্যা না থাকলে একটু চেপে বসবেন? উত্তরে উনি এমন ভাবে তাকালেন যেন কিছুই হয়নি। কিন্তু নিজেকে একটু ও সরিয়ে নিলেন না। ঘটনা ঘটলো আরো কিছুক্ষন পর.... আমার কোলে ব্যাগ রাখা ছিলো। উনি হঠাত আমার ব্যাগের নিচ দিয়ে হাত ঢুকিয়ে রানের উপর হাত নিয়ে গেলেন। আমি ঘটনার আকশ্যিকতায় দাড়িয়ে গেলাম। বলতে পারেন, বেশ ভ্য় ও পেয়ে গেলাম। মুখে কিছুই বললাম না তাকে। আমার প্রায় সম বয়সী একটা মেয়ে কিভাবে এই কাজ করতে পারে, চিন্তা করে মাথা ঘুরতে লাগলো আমার। ঐ সিটে আর বসিনি আমি। দাড়িয়ে পাশের দাড়ানো যাত্রীকে বসতে দিলাম। আর পরের স্টপে নেমে গেলাম বাস থেকে।

জানিনা, এই ঘটনার চরিত্র গুলো উল্টো হলে কি অবস্থা হতো। বর্তমানে বাসে নারী নির্যাতন নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এর মাঝেই আজ আমার সাথে এই ঘটনা ঘটলো। মেয়েটার আসলে কি উদ্দেশ্য ছিলো, আমি জানিনা। তার এরূপ আচরণকে আমার উপর যৌন হয়রানি বলা যায় কিনা, এর বিচার পাঠকের উপর ছেড়ে দিলাম। ভবিষ্যতে এমন ঘটনা আবারো ঘটলে কিভাবে রিএক্ট করবো, কারও জানা থাকলে দয়াকরে জানাবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৮
২১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×