somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢোঁড়াই চরিত মানস একটি আর্থ-সামাজিক ও রাজনৈতিক নিরীক্ষা

২৬ শে জুন, ২০২৫ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউটিউবে সুনীল গঙ্গোপাধ্যয়ের একটা সাক্ষাৎকার দেখছিলাম। সিগারেট ফুঁকতে ফুঁকতে রবীন্দ্রনাথের এক অন্ধ ভক্তকে যা-তা অবস্থা করে ছেড়েছিলেন। তখন তিনি এই উপন্যাসের নাম করে বলেছিলেন যে “এরকম একটা বই যেকোন ভাষার জন্য দূর্লভ একটা রচনা” ওখান থেকেই বইটা সম্পর্কে জানা।


ঢোঁড়াই চরিত মানস শুধু একটা উপন্যাসই নয়। এটা একটা রাজনৈতিক ও আর্থ-সামাজিক নিরীক্ষা। উপন্যাসের প্রধান চরিত্র ঢোঁড়াইয়ের উত্থান-পতনের সঙ্গে ফুঁটে উঠে তখনকার নিম্নবর্গের মানুষের সঙ্গে উচ্চ বর্গের মানুষের প্রতারণার চিত্র। কিভাবে বাবুসাহেবরা জমি দখল করে। কিভাবে টোলার মানুষকে বোকা বানিয়ে আঙ্গুলের ছাপ নেয়ার মাধ্যমে তাদের উচ্ছেদ ঘটায়।

এজন্যই মাস্টার সাহেবের বেটা যখন মরনাধারের কাছে বলে যে ইংরেজ সরকার নাকি তাৎমাদের পূর্ব পুরুষের বুড়ো আঙ্গুল কেটে নিয়েছিল তাই তাৎমাদের উপার্জন নেই। তখন যে উত্তরটা দেয় তা হলো, “দেখ কান্ডখানা একবার! তবে একটা সুবধে বুড়ো আঙ্গুল না থাকলে কেউ আর জোর করে সাদা আঙ্গুলে ছাপ দিতে পারবে না; না অনিরুদ্ধ মোক্তার , না সাওজী, না জমিদারবাবু।”

সম্পূর্ণ উপন্যাসটা পড়তে বেশ কাঠখড় পোহাতে হয়েছে। বিহারের জিরানিয়া জেলার তাৎমাটুলি, ধাঙড়টুলি, সাওতাল, বিসকান্ধা পাড়ার কোয়ারী মানুষদের ভাষাকে কেন্দ্র করে লেখা এই উপন্যাসের প্রতি পৃষ্ঠায় নতুন নতুন শব্দের সঙ্গে পরিচয় হতে গিয়ে পড়ার গতিতে একট স্থিরতা আসে। ফলে এক বসায়, এক ধ্যানে উপন্যাসটি শেষ করা যায়না। তবে চিন্তা করার পরিধিটা তখন বাড়ে। একটা গরীব মানুষ ঠকে যাচ্ছে এটা দেখেও যেমন আমরা নির্মোহভাবে বিবেকের বাঁধাকে উৎরে যাই চলার পথে। তেমনি এই উপন্যাসেও লেখক উৎরে গেছেন তার মোহকে। একদম নির্মোহ ভাবে লিখে গেছেন। প্রতিটা চরিত্রকে ছেড়ে দিয়েছেন বাস্তবতার নিরীখে।

তখনকার সময়ের রাজনৈতিক বাস্তবতা এই উপন্যাসের অন্যতম একটা উপজীব্য বিষয়। ইংরেজদের বিরুদ্ধে মহাত্মাজীর আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ফৌজদের ক্যাম্পে জোর করে নাম লেখানো। সবকিছুই ফুঁটে ওঠে এই উপন্যাসে। এটাকে উপন্যাসের থেকেও একটা আর্থ-সামাজিক ও রাজনৈতিক নিরীক্ষা হিসেবে পড়া উচিত।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৫ দুপুর ১:৪৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×