হিন্দিতে 'আজাদ' এর বাংলা অর্থটা হচ্ছে 'মুক্ত'।
হিন্দি কথাটা আসলে বললাম লেখার স্বার্থে।
আবার বলার আরেকটা কারনও আছে,
আমি তোমাকে তোমার দ্বীধাময় সিদ্ধান্ত থেকে
পরিপুর্ণরূপে 'মুক্ত' করে দিয়েছি। কিন্তু সত্যিই কি আমি মুক্ত করে দিয়েছি?
নাকি তুমি নিজেই? বলব, তুমি নিজেই মুক্ত হয়েছ।
আচ্ছা, মুক্ত বিহঙ্গ নাম শুনেছ?? হয়ত শুনেছ।
মানে,খাঁচায় বন্দি পাখিটা আজ আকাসে মনের স্বাধীনভাবে উড়ছে।
এটাই কাব্যিক অর্থে মুক্ত বিহঙ্গ।
আর তুমিও আজ থেকে মুক্ত বিহঙ্গ।
কিন্তু অনেকে হয়ত ভাববে আমার খাঁচায় তুমি বন্দি ছিলে।
তাই বলি কি! অনেকের কথা না শুনে,
তুমি তোমার মনের কথাই শুনিও। তুমি আগেও স্বাধীন ছিলে,
আজোও স্বাধীন আছো আগামীতেও থাকবে।
এ জন্যই হয়ত তুমি আমাকে ভালবাসতে মানা করেছ।
আর আমি সে প্রচেষ্টাই করে যাচ্ছি।
আজ দুটা কথা বলতে মন চাচ্ছে,,
১. "ভালোবাসার কোন চুয়ান্ন একান্ন ধারা নেই।
ভালোবাসা মুক্ত... ভালোবাসা থেকে যায়... আকাশ বদলায় না;
বদলায় তো বিমান আর বিমানের যাত্রীরা!!"
২. "শুধিজনে বলেছিল ভালবাসা সত্যিই ভুল।"
৩. "ইগো। যে ইগোতে তোমার আমার হাত দুটো বাঁধা,
না হলে কবেই জিজ্ঞেস করতাম তুমি কেমন আছো?!!"
যাক, যা হবার তা হবেই আর হয়েছেও। ভাল থাকুক তোমার ভবিষ্যত।।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



