
যখন চাঁদটা জোছনা ছড়াত,
তখন চাঁদটা খুব ছোট ছিল।
অল্প সময়ে শূন্যে মিলিয়ে যেত,
না হয় মেঘে ঢেকে যেত।
যখন খুব ধীর সন্তর্পণে বড় হতে
শুরু করল,
তখন আর জোছনা ছড়ায় না।
শারীরিক ভাবে মারাত্মক বেড়ে উঠল,
কখনো আর শূন্যে মিলিয়ে যায় না।
মেঘ কাছে আসতে ভয় পায়,
কারণ সে জোছনার পরিবর্তে রক্ত ছড়ায়,
তারা সারা শরীর রক্তাক্ত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


