
সংলাপ সব স্তব্ধতায় রূপ নেয়,
বিশুদ্ধ বিষবৃক্ষ বাড়তে থাকে।
প্রতিদিন অগ্নিস্নান,
প্রতিদিন মৃত্যু,
প্রতিদিন স্বপ্ন ভেঙ্গে বাস্তবতায় ফিরে আসা।
স্নানঘরে আত্মহত্যাস্পৃহা,
বারবার অব্যর্থ ব্যর্থতা।
মানব জীবন, ধিক্কার ধিক্কার।
মৌলিক সব ভাবনায়,
যন্ত্রণা ভরপুর।
নীল বেদনা রাশি আর লাল জলপদ্ম,
উঠে আসে কোন বিষাক্ত সাপের পাকস্থলী থেকে।
যে বিষাক্ত সাপটির বাস মানব নিশ্বাসে,
ফুঁসে উঠে বারবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

