somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের বিস্তারিত জানুন

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের নাগরিক হিসাবে যাদের বয়স ১৮বছর(১জানুয়ারী’২০১৪) তাদেরই জাতীয় পরিচয় পত্র আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র। আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি?

আসুন জেনে নিইঃ
১. প্রথম ২টি সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে।যেমনঃ ঢাকার জন্য এই কোড ২৬।
২. পরবর্তী ১টি সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড।
• সিটি কর্পোরেশনের জন্য – ৯
• ক্যান্টনমেন্ট – ৫
• পৌরসভা – ২
• পল্লী এলাকা - ১
• পৌরসভার বাইরে শহর এলাকা – ৩
• অন্যান্য – ৪
৩. পরবর্তী ২টি সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড।
৪. পরবর্তী ২টি সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)।
৫. শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।আর এটিই আপনার পার্সনাল নাম্বার হিসাবে কাউন্ট হয়ে থাকে।
*বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল!

• একটি গুরুত্বপূর্ণ বিষয়ঃ
যে কোন নির্বাচনে ভোটপ্রদানের সময়ে নির্বাচন কমিশন প্রদত্ত ভোটার তালিকায় দেয়া নাম্বারের সাথে আমাদের আইডি কার্ডের নাম্বার মেলাতে গিয়ে ঘটে বিপত্তি। আপনার ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও ভোটার তালিকার নাম্বার একই হবে না।কারন ভোটার নাম্বারে থাকে ভোটার এলাকা, পাড়া/মহল্লা, বুথ ইত্যাদির কোড সংখ্যা সাথে আপনার আইডি নাম্বারের শেষ ৬টি ডিজিট। আবার ভোটপ্রদানের জন্য ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের কোন প্রয়োজন নাই, কেননা নির্বাচন কমিশন প্রদত্ত ভোটার তালিকায় সকল ভোটারের আলাদা আলাদা ভোটার নাম্বার ও ছবি যুক্ত থাকে। নিজের ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের নাম্বারের সাথে ভোটার তালিকায় প্রদত্ত ভোটার নাম্বার মেলাতে আপনার ফর্ম নাম্বার অর্থ্যাৎ আপনার আইডির শেষ ৬টি ডিজিট দিয়ে মেলান। আপনার ভোটার নাম্বার ও আপনার ১৩ ডিজিটের (জন্মসাল পূর্বে থাকলে ১৭ ডিজিটও হতে পারে) আইডি নাম্বারের শেষ ৬টি ডিজিট সমসময়-সবজায়গায় একই হবে । ভোটার তালিকায় নিজের নাম্বার খোজার এটাই সবচেয়ে সহজ পদ্ধতি।

বি.দ্রঃ এক নিবার্চনের ভোটার নাম্বারের সাথে পরবর্তী নির্বাচনের ভোটার নাম্বার নাও মিলতে পারে। তবে আপনার ১৩ ডিজিটের (জন্মসাল পূর্বে থাকলে ১৭ ডিজিটও হতে পারে) আইডি নাম্বারের শেষ ৬টি ডিজিট সমসময়-সবজায়গায় একই হবে।

নোটটি নতুন ভোটারদের জন্য উৎসর্গকৃত

তথ্যসূত্রঃ আমি ২০০৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশ নির্বাচন কমিশনের ছবিসহ ভোটার তালিকা প্রকল্প-২০০৭ এর নিজ জেলার গর্বিত টেকনিক্যাল টিম মেম্বার ছিলাম। প্রশিক্ষনে প্রাপ্ত তথ্য ও জাতীয় নির্বাচন-২০০৮, উপজেলা নির্বাচন-২০০৯ ও পৌরসভা নির্বাচন-২০১১ এর বিভিন্ন দায়িত্ব ও পর্যবেক্ষন কালে প্রাপ্ত বাস্তব অভিজ্ঞতার আলোকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×