ঊষার গগনে হঠাত-ই কালো ঝড়
নিরাশার এক দলা বালুচর
স্বপ্ন ভাঙ্গা দিন গুলুর কি ভয়ঙ্কর নির্মমতা
কেউ জানবে না,জানলোও না
কেউ বলতে আসেনি মাথায় হাত রেখে
আর কাঁদিসনে,ওরে আর কাঁদিসনে।
হুম,কেঁদে কেঁদে দিনানিপাত !
জীবন বেলায় যে অস্তিম ক্ষণ
আলো ছেড়ে যাচ্ছে পালিয়ে
কতক্ষণ আর তারে রাখবো ধরে
কেউ জানবে না,জানলোও না।
তবে কি আমার শেষ দেখে এসেছি?
দেখে এসেছি সব আশার নিভানো প্রদীপ
কোমল সুখের মিষ্টি ঊষা !
কেন এমন হয়ে যায়,মিষ্টি জীবন
কেন হারিয়ে যায় ঝির ঝির পবন
কেউ জানবে না,জানলোও না
নিঃশেষের পথে যাত্রা শুরু
আলো নাই,আলো নাই,গুধলি বেলা
একদিন মুছে যাবে চিহ্ন টুকু
ওটা কান্না হবে না,মায়া কান্না !
কেউ জানবে না,জানলোও না।
না জানি কোন কালো মুখখানা
আমাকে গ্রাস করে নেয়,তবে কি ?
হেরে গেলাম আমি চিরতরে ?
সামনে চলার পথ থমকে গেলো !
শুধুই কি ধূসর মরুভূমি আর অশ্রু বান !
কেউ জানবে না,জানলোও না !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


