somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি আজব !

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিঞ্জা,চলো নামাজ টা পড়ে নেই,নামাজের সময় হয়ে গেছে।
এই যে একটা কথা বল্লা?শোন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।এটা পালন যার যার ব্যাক্তিগত ব্যাপার।
মধু শোন নামাজ না পড়লে কি হবে আমার ঈমান শক্ত আছে।আর আমার ইচ্ছা যখন হবে বা হয় তখন আমি পড়ি।তুমি টেনশন নিয়ো না।
কি বল নিঞ্জা?বাড়াবাড়ি কি করলাম?নামাজের সময় হয়েছে তাই বললাম চল।ওই যে দেখো ওই আপুও নামাজের সময় হয়েছে,মসজিদে ঢুকছে।
এই যে মধু আবার মাথাটা নষ্ট করে দিলে?এই যে মহিলাটা বোরকা না কি হিজাব পরেছে এটা কেন?এটা তো নারীর স্বাধীনতা নষ্ট হচ্ছে।এখনো কি সেই মধ্য যুগ আছে?
এটাও তোমার প্রশ্ন?বোরখা আবার তোমাকে কি করলো?
এটা যার যার অভিরুচি।তাকে তো জোর করে পড়িয়ে দেয়া হয় নাই,বিধান,সে মেনে নিয়েছে,নিঞ্জা।
মধু এটা ঠিক বললে না,সে কেন এটা পড়বে,সে কেন নিজেকে শৃঙ্খলে বন্দী করবে?আমরা আধুনিক হয়ে তো কাউকে এই বন্দী দশায় থাকতে দিতে পারি না।
এটাকে বন্দিদশা বলছ কেন?কেউ যদি সংক্ষিপ্ত পোশাক পড়তে পারে তবে সে কেন এটা পড়তে পারবে না?-সে স্বাধীনভাবেই তো এই সিদ্ধান্ত নিয়েছে?তাই নয় কি?
শোন তোমাদের এই এক সমস্যা।কোন পজিটিভ জিনিষ বুঝতে চাও না।আমিও তো মুসলিম।মধ্য যুগের সিস্টেম কি আধুনিক কালে চলে বল মধু?
এতে নেগেটিভের তো আমি কিছু পাচ্ছি না নিঞ্জা।বরং সে তাকে ঢেকে রাখছে।
কেন ঢেকে রাখবে সে?সে মানুষ?নারী পুরুষ কাঁধে কাঁধে চলবো।সবাই সবার বন্ধু হবে।কথায় কথায় আরও কিছু কথা এসে গেছে।এই যেমন ধরো চুরি করলে হাত কেটে দেয়া,ধর্ষণ করলে পাথর নিক্ষেপ,হত্যা করলে ফাঁসী দেয়া এসব কি?
এসব তো চূড়ান্ত অমানবিক,তাই না,মধু?
এসব নিয়েও তোমার আপত্তি?আচ্ছা,নারী আইন নিয়ে তোমার কি মতামত,নিঞ্জা?
দেখো,নারী পুরুষ সমান।তাই তাদের সবকিছু সমান সমান হবে,এটাই তো হওয়া উচিত।আগের যে ধর্মীয় আইন,সেটা আসলে কিছুটা অমানবিক।
ও আচ্ছা বুঝলাম।আচ্ছা নিঞ্জা,গট বছর তুমি রোজা কয়টা করেছিলে?
আসলে মধু,আমি একটু অসুস্থ,রোজা রাখতে পারি না।তবে রোজার মধ্যে আমি কখনোই খারাপ কিছু করি না।সবার সামনে খাই না।
হুম,ঈদ কেমন কাটলো পরে তোমার?
ওহ,অসাধারণ,একটা পাঞ্জাবী কিনেছিলাম ১৫ হাজার টাকা দিয়ে।আরও অনেক কিছু ছিল।ঈদের দিন অনেক ঘুরাঘুরি।বান্ধবীদের বাসায় গিয়েছি,ছাড়তেই চায় না।রাতে ওর বাসায় থাকতে বলেছিল।কিন্তু কেমন দেখায় না?তাই আর থাকি নাই,বুঝলে।
বাহ,বেশ তো।আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করি,মাদ্রাসা শিক্ষার ব্যাপারে তোমার মতামত কি?
তুমি কি আমাকে ইন্টারভিউ নিচ্ছ মধু?
না না নিঞ্জা,তোমার কথা শুনে ইন্টারেস্টিং মনে হল,তাই কৌতূহল হচ্ছে কিছু জানতে।তুমি এটাকে অন্যভাবে নিয়ো না।
ও আচ্ছা,তাহলে ঠিক আছে,শোন মাদ্রাসা শিক্ষার কি প্রয়োজন এই যুগে?বিজ্ঞানের যুগ,আধুনিক যুগ,ক্যারিয়ারের যুগ।আমাদের বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা করা উচিত।আমিও তো মুসলমান,আবার বাবা ৫ ওয়াক্ত নামাজ পরে,ছোটবেলা থেকে কখনোই দেখি নাই ইসলামের বাইরে আমরা কিছু করেছি।আমিও তো ইসলাম জানি।কিন্তু আমার ক্যারিয়ার তো গড়ছি।সেখানে মাদ্রাসা শিখে কি হবে বল?ইসলাম তো এমনি শিখা যায়,যায় না বল?
ও আচ্ছা,সে তো অনেক কঠিন চিন্তা,আচ্ছা নিঞ্জা,তাহলে ইসলামের কোন দিক টা আসলে তোমার ভালো লাগে?
ইসলাম হল শান্তির ধর্ম,আমি নিজেও মুসলমান।এতে খারাপ ভালোর আর কি আছে?
আমি আসলে তোমাকে নিয়েই কনফিউজড।কোনটাই তোমার ভালো লাগে না,মানতে চাও না,আবার বড় গলায় নিজেকে ডিফেন্ড করো।ইসলামের কিছুই মানো না,ভালো লাগে না,আবার নিজেকে মুসলিম ইমানদার মনে করো,আজব না?
এই জন্যই মধু,লোকে তোমাদের উগ্রবাদী বলে।তোমারা নিজেরা যা ভাবো সেটাকেই ভাবো সব,তোমরা আধুনিকতাকে মানতে চাও না।আসলেই তোমরা মূর্খ মধু,তোমার সাথে কথা বলা অর্থহীন।
তাই নাকি,নিঞ্জা?কি আর করার,ভালো থাকো,নামাজ শুরু হয়ে যাচ্ছে,আমি গেলাম।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

×