somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ফেসবুক আনফ্রেন্ড এবং সযতন জমানো কিছু বিষন্ন চিরকূট

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎস্বর্গ:

আমার ভীষণ প্রিয় একজন মানুষকে। যার স্নেহ আমায় প্রচন্ড ক্লান্তিতেও সামনে পথ হাঁটার শক্তি যোগাত। যার ভালোবাসা জীবনের প্রতি আমার শ্রদ্ধা ফিরিয়ে দিয়েছিলো। আমার মনে হয়েছিলো, আমি এই পৃথিবীতে অনাহুত নই..।[/s]



প্রিয় আপনি,
আপনার সাথে আমার একটা অদ্ভূত মিল আছে। আমিও খুব হাঁটি। মন ভালো থাকলেও হাঁটি। টিউশনি করতে যাবার সময় রিকশা ভাড়া বাঁচানোর জন্য হাঁটি। পকেট খালি থাকলে হাঁটি। নেট বিল বাঁচানোর জন্য হাঁটি। কারনে অকারণে হাঁটি। তবে আপনি ক্লান্ত হয়ে পড়েন। তারপর বাসায় ফিরেন। আর আমি কি করি জানেন? ক্লান্ত হয়ে পড়লে রাস্তায়ই ঘুমিয়ে পড়ি। ছোটবেলা থেকে পরিবার ছেড়ে একা একা বড় হয়েছি। নিজের ভেতরের একাকীত্ব কাটানোর জন্য কতো কি যে করেছি! কতো রাত যে কেটে গেছে একটু সুন্দর হাসির অপেক্ষায়। দূর থেকে দূরের পথে হেঁটে গেছি অবিরাম। মাসের পর মাস কোন সলিড ফুড না খেয়ে কাটিয়ে দিয়েছি অবলীলায়। কেনো এমন করে চলেছি জানেন? মন খারাপ হলে, নিজের একাকীত্বটা কখনো অসহ্য মনে হলে, আমি তখন নিজেকে খুব কষ্ট দিই। ইচ্ছে করে, নিজেকে গুড়িয়ে দিতে। অনিয়ম করে করে আমার শরীরটা একেবারে ভেঙ্গে গেছে। সবসময় মনে হয়, কি লাভ এতো এতো নিয়ম মেনে? আর হয়তো খুব বেশীদিন পৃথিবীর আলো দেখবার সৌভাগ্য আমার হবে না।……………….কাকতালীয় হলেও আপনার মতো বৃষ্টি আমার ভীষণ প্রিয়। এমন খুব কম সময়ই হয় যে- বৃষ্টি এসেছে, অথচ আমি ভিজতে পারিনি। ছাদের উপর সোজা হয়ে শুয়ে বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। আমাদের এখানে একটু একটু করে বৃষ্টি পড়তে শুরু করেছে। কয়দিন পরেই বর্ষা এসে পড়বে।
প্রচন্ড দুঃখে ঝরে পড়া, ফোটা ফোটা অশ্রুবিন্দু ছাড়া আমার আর কিছুই দেয়ার নেই। ………,তারপরও আপনি ভালো থাকুন। ভালো থাকুন। ভালো থাকুন। হয়তো কিছুই করতে পারবো না। তবুও জানবেন, আমি আছি আপনার পাশে সবসময়। কারো জন্য শুভকামনা করলে সেটা কখনো বৃথা যায় না। তাই বলছি, আমি আছি। আপনার সব কষ্টগুলো দু’হাতে তুলে নেয়ার আশায়। আমার ক্লাসের সময় হয়ে গেছে। আবার পরে লিখব। এখন যাচ্ছি। তবে যেভাবেই হোক, ভালো থাকবেন। কি বলব ঠিক বুঝে উঠতে পারছি না। শুধু বলি, দেখবেন একদিন আপনার জীবনটা ভরে যাবে আনন্দে। কষ্টগুলো ঠিকঠিক ফিরে আসবে বাঁধভাঙ্গা সুখ হয়ে। ভালো থাকুন। অসম্ভব রকমের ভালো।
আজ এ’পর্যন্তই।

ইতি
একজন আমি
একটু স্নেহ পাবার কোনই অধিকার নেই যার

…………………………………………

প্রিয় আপনি,
কাল থেকে অসংখ্যবার মেইল চেক করেছি। বারবার মনে হয়েছে, এই বুঝি চিঠি এলো। কিন্তু……………। বাইরে এখন ঝুম বৃষ্টি হচ্ছে। আমার মনে হয় কি জানো? আকাশটা ভীষণ একা। আর তার এই একাকীত্ব তাকে জন্ম থেকে কাঁদিয়ে চলেছে অবিরাম। তোমাকে আমার সারাক্ষণ মনে পড়ে। তোমার এমন হয় কখনো? হয়তো অসংখ্য শুভাকাঙ্খী, প্রিয় মানুষ আর বন্ধুদের ভিড়ে আমার কথা তোমার মনেই পড়ে না। আমার পৃথিবীটা অসম্ভব ছোট। প্রিয় মানুষের সংখ্যা খুবই কম। সে কারণেই হয়তো তোমাকে মনে করতে আমার কোন কষ্ট হয় না। মনটা কেমন এলেমেলো হয়ে আছে। কি লিখতে বসলাম, আর কি লিখছি, বুঝতে পারছি না। রাত শেষ হয়ে আসছে। আমি বসে আছি একটুকরো চিঠির অপেক্ষায়। কি অদ্ভূত এই পৃথিবী! কি অবুঝ আমি! তবুও ভীষণভাবে বিশ্বাস করি, কাউকে ভালোবাসলে, হৃদয়ের অতল তলে আপন করে নিলে, তাকে একদিন আসতেই হবে। তাই ভালোবেসে যাই।

ইতি
একজন আমি
একটু স্নেহ পাবার কোনই অধিকার নেই যার
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×