যা দেখানো হয় টিভির বিজ্ঞাপনে তা মানতে আমরা কেউ বাধ্য নই। কিন্তু একথাটাও ঠিক যে, দেখতে-দেখতে অবচেতন মনে গ্রহনের/সম্মতি পাওয়া যায়। কী দেখছি টিভির বিজ্ঞাপনে?
সাবান মাখতে-মাখতে ভেজা শরীরে মাঠ-ঘাট নারীর পদতলে অবশেষে রাজপুত্রের সাথে দেখা! সাবানতো মুখে দিয়ে চুষবার জন্য নয়। নিতান্ত পাগলেও হয়তো চকলেট ভেবে খাবেনা। সবাই জানে সাবান গায়ে মাখার জন্য। তাহলে কেন বিজ্ঞাপনচিত্রে, গোসলখানায়/বা পাহাড়ী ঝরণায়/খোলা আকাশের নীচে- নারীর খোলা চামড়ায় সাবান মাখানোর মজাদার দৃশ্য দেখানো হয়?
লজ্জা নামক অনুভূতিটি যদি আমাদের মস্তিষ্ক থেকে হারিয়ে যায়, তাহলে আমরা অবাধ যৌনতার গন্ধকে ভুল মনে করবোনা। আমার মতে, পণ্য ও যৌনতার মিল বন্ধন করছে নারীর অদ্ভুদ মানসিকতা। আর সেই মানসিকতার রূপকার কে জানেন? আমার জাত ভাই পুরুষ নামক হায়েনা!
“ফেয়ার এ্যন্ড লাভলী” না মাখলে চামড়া সাদা হবেনা। আর নারী তোমার চামড়া সাদা না হলে এয়ার হোস্টেস হতে পারবেনা/কোন চাকরী পাবেনা। (বিজ্ঞাপনের দৃশ্য) তাই শুধু ঘষতে-ঘষতে হাত ক্ষয় না করে ঘষো। সেকি মুখে ঘষেছ শুধু, তাহলে যে তোমার বুক কালো থেকে যাবে, হাত কালো থাকবে তা কি হয়? তাই সাদা হবার বডি লোশন মাখো। অবশেষে ক্যামেরার সামনে বুক আলগা করে দাড়াও আর নারীর মাঝে অন্যান্য “নারীত্ব নামক” প্রকৃতির যে গুনাবলী আছে সেগুলোর সাথে তোমার বক্ষের উদারতা প্রদর্শন কর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


