আপনি কি ভাল থাকতে চান? আমরা চাই আপনি ভাল থাকুন। তবে আসুন, অন্যকেও ভাল রাখি। আর মনকে বলি, আমি নিজে ভাল থাকি, অন্যকে ভাল রাখি। যে জানে-না, তাকে জানাই। আর যে বোঝেনা তাকে বুঝাই। আমরা জানি, আমরা সবাই যার-যার কাজে ব্যস্ত থাকি। অন্যকে জানাবো কখন? কেন বলবো ধূমপান করা ঠিক নয়? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের শারিরীক ও মানসিক স্বাস্থ্য দু‘টোর জন্যই ক্ষতিকর।
বলবো, জানাবো কারন আমরা কেউ নিরাপদ নই। আমরা সবাই ঝুঁকির মধ্যে আছি। আমি-আপনি, আমরা সবাই। আপনি কি জানেন? আপনার সন্তানকে যাকে আপনি স্কুলে/কলেজে শিক্ষা গ্রহন করতে পাঠালেন, তার পাশের ছাত্রটি/বন্ধুটির ধূূমপানের অভ্যাস থাকতে পারে। আপনার ছোট্ট ভাইটি যাকে আপনি খেলতে পাঠালেন, ঐ খেলার মাঠেই সে কোন ধূমপায়ীর দেখা পেতে পারে! সে ঐ পরিবেশে অভ্যস্থ হতে পারে! অথবা খেলার সাথীদের কেউ ধূমপান করতে পারে! আমরা হয়তো উপদেশ শুনতে চাই না। তবে প্রয়োগ চাই। তাই আসুন আপনি যদি একজন অধূমপায়ী হন তাহলে অন্যের জন্য, এই সমাজের জন্য নিজের ক্ষমতা তৈরী করুন। কিছু করা দরকার এই মনোভাবে এগিয়ে আসুন। আপনার পরিবারে, আপনার বন্ধুদের মাঝে ধূমপানের ক্ষতি নিয়ে আলোচনা করুন। ভুলে যাবেন না, মাদকের যত নেশা আছে, তার ৯৯% নেশার (জগতের) সূচনা ধূমপানের কারনে হয়ে থাকে।
আর আপনার যদি ধূমপানের অভ্যাস থেকে থাকে ! তাহলে সর্বপ্রথম নিজের উপর মায়া তৈরী করুন। ভুলে যাবেন না, ধূমপানের কারনে আপনার কেবল ক্ষতি হচ্ছে, কোন উপকার হচ্ছে না ! আপনার অর্থের অপচয় হচ্ছে। যে অর্থ দিয়ে আপনি ধূমপান করছেন, তা দিয়ে আপনার ও আপনার পরিবারের পুষ্টিকর খাবারের একটি বড় চাহিদা পূরণ হতে পারতো ! ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মিটাতে পারতো ! আপনার ভিতরের ‘আমি’ কে বদলে ফেলুন। প্রতিদিন অন্তত একবার বলুন ঃ ‘আমি বদলাতে চাই, আমি ধূমপান ছাড়তে চাই’। আর প্রয়োজন একটি সিদ্ধান্ত, যা আপনাকে ও আপনার পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবীর, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারে।
“আমরা ধূমপান ও মাদক মুক্ত পৃথিবী চাই”
লেখক ঃ রাশেদুর রহমান রিয়াদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


