অবৈধ লেনদেন বলতে যা বুঝায়, তা-তো দোষণীয়!
এই অবৈধ শব্দটিই তো সমাজ কে মগজ শূন্য করতে সদা তৎপর হয়ে আছে। আর লেনদেন, সে তো ব্যক্তি বিশেষের চরিত্রের দিকে তাকালেই ‘রিমান্ড’ নামক দন্ডের কথা শুনা যায়। যা হোক অবৈধ এবং লেনদেনের আর এক ভাবার্থ সময় পার করলাম আজ।
রিক্সা যোগে আজ বিকেলে ফেরার পথে (বাধ্য হয়েই চোখে পড়লো!)
বিশাল পোষ্টারে ‘ভালবাসার ঢং’ ‘৯৯% লাভ’ ও ‘বুক ফাটে তো মুখ ফোটে না’............
রং নামক শব্দকে
ঢং না বলে কি থাকতে পারি বলুন? এই রং দিয়ে ছবির পরিচালক জাতির চোখে রঙিন চশমা পরিয়ে বিশেষ করে উঠতি বয়সী তরুণ-তরুণীদের রাঙ্গায়িত করার যে পায়তারা করছে তার ফলাফল কি এখনো আমরা পায়নি?/দেখিনি?
পেয়েছি...! তরুণ-তরুণীর রঙ্গীন অধ্যায়ের মাঝ পথে রক্তক্ষরণের সমূহ সম্ভাবনা থেকে যায়...! হাতের কোমলতাকে আলো থেকে ফিরিয়ে অন্ধপথের কোণে, ঝোঁপের আড়ালে ছোঁয়া খোঁজার গল্প অহরহ শোনা যায়....! আর শেষ পথে ডাষ্টবিনে নিথর দেহে এই (কালের প্রতি যেন মুচকি হেসে) নিস্পাপ সদ্যজাত এক/একাধিক গোলাপের (শিশুর) মৃত্যু চোখে কাঁটা দেয়...!
আর যাকে বললাম, ‘৯৯% লাভ’ (১০০% লাভ) আসলেই তো ‘ঢং’ দিয়ে রং মেখে এই ঈদ শুরু করে ‘১০০% লাভ’ এর কমিটমেন্ট রাখার সুযোগ সৃষ্টি হতে পারে! আর অবশেষে কমিটমেন্ট পাওয়ার পরে....(দেখুন আরেকজন পরিচালক) জাতিকে কী উপহার দেয়.....‘বুক ফোটে তো মুখ ফাটে না’ ওহ! থুক্কু...! ‘বুক ফাটে তো মুখ ফোটে না’। নামের ছায়াছবি।
তো এই ছবি দ্বারা পূর্ব (উষ্ণ প্রভাবিত) তরুণ তার সাধের ‘ভালবাসার রং’ মাখানো সময় কে ‘১০০% লাভ’ এর অবদানে (প্রতারিত করে) তরুণীকে (মাংসের দৃষ্টিতে) সুকৌশলে শীকার করে তার বুক ফাটিয়ে মুখ ফুটিয়ে তথাকথিত অমিয় সুধা (ভালবাসার তৃষ্ণা) মিটাবে।
পত্রিকার পাতায় এমন অসংখ্য ঘটনার বাস্তব চিত্রই তো নিয়মিত খোচা দেয়..!
দুঃখ হয়...বড্ড বুকে ব্যাথা পাই ঠিক তখন..>!
যখন সমাজের দায়িত্ব কাধে তুলে নেয়া ব্যক্তিরা ফিস-ফিস করে উচ্চারণ করেন. কীট তোরা কীট, এই সমাজে জানায় তোদের ধিক্কার....ধিক, তোদের ধিক।
সবশেষে তরুণ/তরুণীর কীট অধ্যায় নীরবে স্বৃকীতি দেয় মিউজিক ইন্ডাষ্টির অসংখ্য গানের কলি। যা শুধুই অবসাদ আর প্রাপ্তি/অপ্রাপ্তির হিসাবে স্যাড গানের মোড়কে ওয়েলকাম জানাতে প্রস্তুত হয়ে আছে।
ঠিক যখন রিক্সার প্যাডেল ঘুরে ভাবনাটা এ পর্যায়ে এসে থামলো..! তখনই দেখলাম সাদা পোষ্টারে উজ্জল লাল কালিতে লেখা আছে...আর এক ছবির এ্যাড...চলিতেছে....‘দোস্তি দুশমন’....ভাবলাম এ আর কি!....চরিত্র গুলোর প্রাপ্তিতে বোধহয় এক কালের দোস্ত ভালবাসার ব্যক্তিটি বিকৃত জয়লাভ করে দোস্তি দুশমন রূপ ধারণ করল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


