somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ-সিরিয়াস পোষ্টঃ এই ভালবাসা দিবসে সিঙ্গেল পোলাপাইনরা কি কি করতে পারে ? ;);)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুটিদের জন্য ভালবাসা দিবসকে কেন্দ্র করে কত না প্রস্তুতি কিন্তু বোধ করি এই দিনটি সকল অবিবাহিত একক বা সিঙ্গেল পুলা মাইয়া বিশেষ করে পুলাদের জন্য অতি শোক, দুঃখ জিংবা হাহাকারের একটি দিন । তারপর আমার মত কেউ যদি ফ্রেন্ডলিষ্টে থাকে তাহলে ভালবাসা দিবসে এই নিষ্ঠুর পৃথিবীকে আরো বেশি নিষ্ঠুর মনে হয় ! মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই যেদিকে চোখ যায় !
না, আসুন আর দুরে কোথায় যেতে হবে না ! এই ভালবাসা দিবসে সিঙ্গেল পোলারা ঠিক কি কি করে নিজেদের কে শান্তনা দিতে পারে দেখে নেওয়া যাক !
যেহেতু এই লেখা যারা পড়বেন তারা সবাই অলনাইনের লোক তাই আসুন দেখে নেওয়া যাক অলাইনে কি কি করা যায় ?

প্রথমেই আসা যাক ভালবাসা দিবসে সিঙ্গেল পোলাপাইন দের ফেসবুক স্টাটাস কি হবে পারে

স্টাটাস একঃ
ভালবাসার চেয়ে মুরগি পোষা ভাল !

স্টাটাস দুইঃ
আজকে সারা দিন ঘুমাবো ! এই রকম শান্তির ঘুম আর কোন দিতে পারবো কি না জানি না !

স্টাটাস তিনঃ
আজকে সারাটা দিন বন্ধুদের সাথে কাটালাম !
থেঙ্কু উই গাইজ ! তোরা না থাকলে দিন টা এতো সুন্দর ভাবে কাটতো না !

স্টাটাস চারঃ
বাসায় আসছি রিক্সায় করে ! আমার ঠিক পাশের রিক্সায় এক কাপল বসে ছিল ! বসে ছিল বললে ভুল হবে । মেয়েটা ছেলেটা ঝাড়ি দিচ্ছিল আর ছেলেটা শুনছলি ! ছেলেটার মুখ টা দেখার মত । ভাগ্য ভাল যে আমার এই রকম ঝাড়ি শুনতে হয় না ! আমি একটা মেয়ের কাছ থেকে এই রকম ঝাড়ি শোনার কথা আমি চিন্তাই করতে পারি না !

স্টাটাস পাঁচঃ
বাসায় ফেরার পথে ভাবলাম একটা গোলাপ ফুল কিনি ! গোলাপ আমার বেশ পছন্দের একটা ফুল ! ঢাকা শহরে তো ফুল পাওয়াই যায় না ! ঝিগাতলার এক দোকানে ফুল কিনতে গেলাম !
মাঝারি সাইজের একটা ফুলের দাম ১০০ টাকা !
মাই গড !
১০০ টাকা কি গাছে ধরে নাকি ?
ভাগ্য ভাল আমার কেউ নেই ! তাহলে তার জন্য এই দিনে ফুল কিনতেই আমি ফকির হয়ে গেলাম !

স্টাটাস ছয়ঃ
টিএসসি তে গিয়েছি আড্ডা দিতে ! এতো ভিড় ! এরই মাঝে দেখলাম এক মজার দৃশ্য ! একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে এসেছে ! হঠাৎ ছেলেটার হাত ছুটে গেল মেয়েটার হাত থেকে ! আর যাবা কোথায় ?
মেয়েটা রাগি কন্ঠে বলল
-এই তুমি আমার হাত ছেড়ে দিলে কেন ?
-কই ! ইচ্ছে করে তো ছাড়ি নি ! ছুটে গেছে !
-তাই না ? বল যে কোন মেয়ের দিকে তাকাতে গিয়ে আমার হাত ছেড়ে দিয়েছ ?
-আরে কি বল এই সব !
-তোমাকে আমি চিনি না বুঝি ! তুমি একটা ...।

মেয়েটা কি যেন বলল আমি ঠিক আর শুনতে পেলাম না ! মনে মনে হাসলাম কেবল !

স্টাটাস সাতঃ
গার্লফ্রেন্ড/ বয়ফ্রেন্ড না থাকার সুবিধাঃ
১. আপনি রাস্তায় যাওয়ার সময় যার-তার দিকে সরাসরি কিংবা আড় চোখে তাকাতে পারবেন ! কেউ বাধা দিতে আসবে না !
২. অলনাইনে যার-তার সাথে লুলামী করতে পারবেন !
৩. স্টাটাস দেওয়ার আপানাকে খুব বেশি কিছু ভাবতে হবে না ! যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েষ্ঠ পাঠাতে হবে কোন সমস্যা হবে না ! রাত জেগে কে কারও সাথে চ্যাটিং করতে পারবেন !
৪. বিশেষ বিশেষ দিন ভুলে গেলেও কোন সমস্যা নেই !
৫. ভ্যালেনটাইন, নিউ ইয়ার মত দিনে কোন তাড়াহুড়া নেই ! পকেট থেকে বাড়তি খরচ হবে না !
৬. মোবাইল বিল কম হবে !
৭. রাত জেগে কথা বলার ঝামেলা নেই ! শান্তিতে ঘুম দিতে পারবেন !

স্টাটাস আটঃ
উফ ! দম ফেলার সময় নাই ! ১৭ তারিখ থেকে সেমিস্টার ফাইলাম ! ফালতু কাজের জন্য সময় কোথায় ?

স্টাটাস নয়ঃ
সিঙ্গেল লাইফ ইজ দ্যা বেস্ট লাইফ !

স্টাটাস দশঃ
কাপল দেখে কেউ করিসনে ভয়, নেক্সট ভ্যালেনটাইন্স ডে'র আগেই বেশিরভাগ কাপলের ব্রেকআপ এর ডেট আসে


ফেসবুক প্রোফাইল পিকচার কিংবা কাভার ফটো কি দেবেন
এক


দুই



তিন



চার



পাঁচ



ছয়



সাত



আট




> এর পর ব্লগে কিংবা ফেসবুকে কোন সাম্প্রতিক বিষয় নিয়ে কোন জ্বালাময় পোষ্টা দেওয়া যেতে পারে ! সব থেকে ভাল যদি ক্যাচাল বাধানো কোন পোষ্ট আছে ! এমন ভাবে দিন পার করতে হবে যেন মনেই না থাকে আজকে কি দিন !

> অথবা ব্লগ পোষ্ট ডিতে পারেন আপনার বন্ধু/বান্ধবী তাদের জিএফ/বিএফ এর সাথে কি রকম মানবেতর জীবন যাপন করছে !

> আরেকটা কাজ অবশ্য বদ সিঙ্গেল পুলাপাইন করতে পারে ! এখনও সময় আছে । পছন্দের একটা মেয়ের নাম ঠিক করে সেই নামে একটা ফেইক আইডি খুলে ফেলা যায় ! তারপর সেটা দিয়ে নিজের সাথে "ইন এ রিলেশনভেড়া" এ যাওয়া যায় !
নিজের মনে যাই হোক, মানুষ তো দেখবে যে আপনি ইন এ রিলেশনশীপে চলে গেছেন ! এবং অন্যান্য সিঙ্গেলরা আপনাকে দেখে ঈর্ষা বোধ করবে !

> এই ১৪ তারিখে কোন লেখক বই বের করতে পারে, যার নামগুলো হবে
১. গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড ছাড়া ভাল থাকার ১০১ টি কারন !
২. যে কারনে আপনি আপনার রিলেশানশীপ স্টাটাস সিঙ্গেল রাখবেন !
৩. ভালবাসা সে তো এক পেইনের নাম !
৪. তোমার সাথে না দেখা হলেই ভাল হত !
৫. সিঙ্গেল ছিলাম ভাল ছিলাম !
৬. আমার সিঙ্গেল বেলা !
৭. আপনার জিএফ/বিএফ কে না বলুন !


এইসব কাজ যদি না করতে ইচ্ছে হয় তাহলে নিচের কাজ গুলো করা যেত পারে !
১. এই দিনে ঘর থেকে একদম বের হওয়া যাবে না ! নিজের ঘরের ভিতরেই বসে থাকুন ! ঘর থেকে বের হলেই হাজারও কাপলের সাথে আপনার দেখা হবে । যতই আটকানো কিংবা লুকাতে চান না কেন বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়েই আসবে !
২. আপনার পছন্দ করেন এমন কারো সাথে দেখা হয়ে যেতে পারে এমন সব জায়গা এড়িয়ে চলুন ! যদি আপনি বের হয়েছে এবং দেখলেন সেই পছন্দের মানুষটি তার পছন্দের মানুষের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে তাহলে সেই শোকের ঠেকার শক্তি আপনার মাঝে না থাকতেও পারেন !
৩. অনলাইনে না আসাই ভাল ! তবে অনলাইনে যার যায় উপর ক্রাস খেয়েছেন এবং যারা যারা নিজেদের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডকে নিয়ে লাটুপুট স্টাটাস দেয় তাদের একদিনের জন্য ব্লক মেরে দিন !
৪. এই দিনে ভালবাসা নাটক দেখা থেকে বিরত থাকুন ! এই দিনে ভালবাসা নাটক বুকে ভালবাসা সৃষ্টি করবে না কেবল হাহাকারই বয়ে আনবে ! সব চেয়ে ভাল হয় যদি খেলা দেখে কাটিয়ে দেন কিংবা কোন একশান মুভি দেখতে পারেন ! ভুতের মুভি হলে আরো ভাল হয় !
৫. ব্লগ কিংবা ফেসবুকে ভালবাসা গল্প কিংবা কবিতা গুলো এই দিনে এড়িয়ে চলুন !


আরও কি কি করা যেতে পারে কিংবা কি কি হতে পারে ?
> ফেসবুকে ইভেন্ট খোলা যেতে পারে ! (আমি যতদুর জানি খোলা হয়েছে)

> বিভিন্ন ডেটিং স্পট ঘেরাও কর্মসূচি করা যেতে পারে !

> এই দিনে সকাল সন্ধ্যা হরতাল ডাকা যেতে পারে ! অথবা সারা দেশ ব্যাপি বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি দেওয়া যেতে পারে !

> এই দিন টিকে আন্তর্জাতিক শোক/কালো দিবস হিসাবে ঘোষনা করা যেতে পারে !

> সকল সিঙ্গেল দের নিয়া আন্দোলনের ডাক দেওয়া যেতে পারে !
কয়েক টি শ্লোগান এই দিন টিকে ঘিরে !

দুনিয়ার সিঙ্গেল
এক হও, এক হও

কাপল দের জোড়া হাত !
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও !

সিঙ্গেল আর থাকবো না !
হাহাকারে বুক বাঁধবো না !

জিএফ জিএফ জিএফ চাই
জিএফ নিয়ে বাঁচতে চাই !

> এখান থেকেই নতুন একটি রাজনৈতিক গঠিত হতে পারে ! নামটা হবে "নিখিল বাংলাদেশ সিঙ্গেল পার্টি" !

> বারেক ওবামা কাছে পিটিশন সাবমিট করা যেতে পারে ।

> আলোচনা সভা এবং বিতর্ক, রচনা প্রতিযোগিতা করা যেতে পারে !

> সিঙ্গেলদের জন্য সরকারের আলাদা মন্ত্রনালয় গঠনের দাবী জানাননো যেতে পারে !

> সরকার কাছে দাবী জানানো যেতে পারে বিদেশে যেমন বেকার ভাতা দেওয়া হয় তেমনি এই দেশে সিঙ্গেল ভাতার চালু করার জন্য !

> প্রত্যেক সিঙ্গেলের জন্য বাসে আসন বরাদ্ধের দাবি জানানো যেতে পারে !

> প্রত্যেক রেস্টুরেন্ট ফাষ্টফুডের দোকান গুলোতে সিঙ্গেল দের জন্য বিশেষ ছাড়ের জন্য দাবি জানানো যেতে পারে ! এবং কাপল দের উপর কাপল ট্যাক্স আরোপের দাবি জানানো যেতে পারে !



আপাতত আমার মাথায় আর কিছু আসছে না ! আপনাদের মাথায় আর কিছু আসলে বলতে পারেন !


বিঃদ্রঃ
আগামী ১৪ তারিখে ব্লগারদের প্রথম ভালবাসার অভিজ্ঞতার কথা নিয়ে একটা পোষ্ট দেওয়ার ইচ্ছা আছে ! আপনি যদি চান আপনার অভিজ্ঞতাটা সবাই জানুক তাহলে এখানে ছোট্ট করে লিখে পাঠান !
সবাই কে অগ্রিম ভালবাসা দিবসের শুভেচ্ছা !
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×