somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফানপোস্টঃ যদি ব্লগে একাউন্ট খুলতে দিতে হত ভর্তি পরীক্ষা ! :D

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যখন এক প্রতিষ্ঠান থেকে অন্য কোন প্রতিষ্ঠানে যাই তখন সেখানে প্রবেশের জন্য আমাদের কে একটা পরীক্ষা দিতে হয় । প্রাইমারীতে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরিক্ষা, সেখান থেকে হাই স্কুল-কলেজ তারপর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আমাদের কি দৌড়ের উপরেই না থাকতে হয় । তারপর এল চাকরীতে প্রবেশের সময় । সেখানেও পরীক্ষা । সব শেষে বিয়ে ! সেখানেও হবু শ্বশুর বাড়ির লোক জনের সামনে পরীক্ষায় দাড়াতে হয় । পাশ করলে বিয়ে কর নয়তো অন্য কাউকে খুজা শুরু কর !

কিন্তু আমরা সামুতে কংবা যে কোন ব্লগে একাউন্ট খুলি কোন প্রকার পরীক্ষা না দিয়েই । একবার কল্পনা করে দেখুন দেখি ব্যাপার টা কেমন হত যদি সামুতেও একাউণ্ট খোলার জন্য একটা ভর্তি পরীক্ষা দেওয়া লাগতো ! আমরা যেমন কলেজ ভার্সিটি কিংবা চাকরীর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেই সামুতে একাউণ্টের জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে হত । তখন পরিবার বন্ধুবান্ধব কিংবা আড্ডায় কি পরিস্থিত হত ! আসুন দেখি দৃশ্য গুলো একবার কল্পনা করা যাক !


বছরের নির্দিষ্ট সময়ে সামু সহ সকল ব্লগ কর্তপক্ষ সামুতে একাউন্ট খোলার জন্য পেপারের মাধ্যমে কিংবা ওয়েব সাইটে সেই বিজ্ঞাপন দিত ! আমরা ঠিক এরকম কোন পেইজ হয়তো দেখতে পেতাম !




তারপর পরিবারের ভেতরেও এটা নিয়ে কথা হত, চিন্তা ভাবনা হত ! কেমন হত পারিবারে ব্লগে একাউন্ট খোলা নিয়ে কথা বার্তা !


দৃশ্য একঃ
রাতের বেলা সবাই খেতে বসেছে । ছেলে এবার ব্লগে একাউন্ট খুলতে পরীক্ষা দিবে ! বাবা খেতে খেতে ছেলের কাছে জানতে চাইলো

-তা দিন চলে এল । তোমার প্রস্তুতি কেমন ?
-জি বাবা অনেক টা ভাল !
-অনেক টা ভাল হয়ে চলবে না । সব থেকে ভাল হতে হবে ! তোমার ইচ্ছে কি ? কোন ব্লগে একাউন্ট খুলবে ?
-৫ ব্লগের ভর্তি ফরম নিয়েছি । তবে আমার ইচ্ছে সচা ব্লগ একাউন্ট খুলবো ! ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি ভাল করে !
-কি ! সচা ! মোটেই না ! আমি চাই তুমি সামুতে একাউন্ট খুলো । আমার পরিবারের ঐতহ্য । তোমার দাদার বাবা থেকে আমরা সবাই সামুতে একাউন্ট খুলে এসেছি আর তুমি আমার ছেলে হয়ে সচাতে একাউন্ট খুলতে চাও ! শুনে রাখো আমার বাসার ভাত যদি খেতে তাহলে তোমাকে সামুতেই একাউন্ট খুলতে হবে !

দৃশ্য দুইঃ

বাবা তার ছেলের মা কে
-শুনো তোমার ছেলেকে ভাল করে বলে দিও যদি সামুতে সে চান্স না পায় তাহলে এ বাড়ির পথ যেন ভুলে যায় ! আমার সাথে তার কোন সম্পর্ক থাকবে না !

দৃশ্য তিনঃ
প্রেমিক-প্রেমিকা

-রাফি কিছু একটা কর !
-আরে আশ্চার্য আমি কি করতে পারি !
-আমি জানি না তুমি কি করবে ! আজকে বিকেলে আামকে ছেলে পক্ষ দেখতে আসবে । ছেলের সামুতে একাউন্ট আছে । বাবা কিছুতেই এই ছেলে হাত ছাড়া করতে চাচ্ছে না ! তুমি এখনও সামুতে একটা একাউন্ট খুলতে পারলে না !
-আরে এতো টেনশন নিও না ! পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি । খুব জলদিই কিছু একটা হয়ে যাবে !
-হবে না ! যে আজকে দেখতে আসবে শুনেছি সে নাকি সামুর নির্বাচক প্যানেলেও ছিল । খুব জলদিই নাকি মডারেশনে প্যানেলের সদস্য হয়ে যাবে ! তুমি কি বুঝতে পারছো ? আমার বাড়িতে কি পরিমান চাপের ভিতর দিয়ে যাচ্ছি !

এদিকে ছেলেটা একা একা পথে হাটবে তার কোন ব্লগে একটা একাউন্ট নাই বলে ! চুল বড় বড় রাখবে, মুখকে শেভ করবে না ! মাঝে মাঝে গাজাও টানবে ! কেবল তার কোন একটা ব্লগে একাউণ্ট নেই বলে !

তারপর মেয়ের কোন ব্লগের মডারেশন প্যানেলের মেমবারের সাথে বিয়ে হয়ে যাবে । ঠিক তার পরদিনই কোন একটা ব্লগ থেকে মেইল করে জানানো হবে যে তার একাউন্ট কনফার্ম করা হয়েছে !
টিভিতে যেমন দেখা যায় নায়ক তখন সেই এপোয়েন্টমেন্ট লেটার ছিড়ে ফেলতো আর এখানে ছেলেটা সেই মেইল টা ডিলিট করে ট্রাস বক্সে ফেলে দিত !

দৃশ্য চারঃ
প্রথমবার পরীক্ষা দিয়ে ছেলেটি চান্স পায় নি । ছেলেটির সাথে মেেয়টির ব্রেকআপ হয়ে গেছে । পরিবারের লোকজন তার সাথে ঠিক মত কথা বলে না । ছেলেটি কিছু দিন হতাশ হয়ে ঘুরে ফিরে আবারও প্রস্তুতি নিতে শুরু করে ! এর পরের বার ঠিকই চান্স পেয়ে যায় তাও সামুর মত একটা ব্লগে ! পরিবারে আবারও তার অবস্থান ফিরে আসে । সেই প্রেমিকাও ফিরে আসতে চায় !

দৃশ্য পাঁচঃ
হঠাৎ করেই সামু কর্তপৃক্ষ ২য় বার সামুতে একাউণ্ট খোলার সুযোগ বন্ধ করে দেয় ! সেই নিয়ে জনমনে তীব্র অসন্তোষ দেখা দেয় ! তারা মাঠে আন্দোলনে নামে !


এরপর আমরা ভর্তি পরীক্ষার পাশ করার জন্য বিভিন্ন কোচিং করি । ঠিক তেমনি সামুতে একাউন্ট খোলার জন্যও আমাদের কে কোটিং করতে হবে । বিভিন্ন কোচিং সেন্টার তাদের কোচিংয়ের বিজ্ঞাপন দিবে ।




চাকরীর ক্ষেত্রে যেমন বিভিন্ন ডিগ্রীর চাহিদা থাকে ঠিক তেমনি সেখানে বিভিন্ন ব্লগে একাউন্ট থাকাও একটা যোগ্যতা হিসেবে গন্য হবে ! কোন কোন এমপ্লোয়ার তাদের জব রিকোয়ারমেন্ট হিসাবে একাউন্ট থাকাটা বাধ্যতামূলক করবে !




বিয়ের ক্ষেত্রেও সামু সহ বিভিন্ন ব্লগে একাউণ্টওয়ালা ছেলে মেয়েদের আলাদা ডিমান্ড থাকে !

ছেলের বাবা ঘটক পাখি ভাইকে
-আরে আপনি বলেন কি ? আমার সামুতে একাউন্টওয়ালা ছেলে ! যার তার সাথে তো বিয়ে দিতে পারি না । আপনি এর থেকে ভাল কাউকে খুজে দেখুন ঘটক সাহেব !

ঘটক পাখি ভাই মেয়ের বাবার কাছে
-শুনেন ভাই সাহেব, এমন ছেলে আর পাবেন না । ছেলের সামু ব্লগ সাথে সচা ব্লগেও একাউণ্ট আছে । আপনি বলে এই যুগে একই সাথে দুই দুইটা ব্লগে একাউণ্ট থাকা টা কি চাট্টিখানি কথা ! হাজার খুজলেও এমন ছেলে পাবেন না !

এটা এমনিই একটা ফান পোস্ট । অনেক দিন থেকেই যত্রতত্র ব্লগার শব্দটা ব্যবহারের কারনে মনে হয়েছিল আসলেই ব্লগে একাউণ্ট খোলার জন্য একটা এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার সিস্টেম থাকলে ভাল হত !

ফেসবুক ভার্শন
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:২৫
৬০টি মন্তব্য ৪৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×