somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ আপনার বাপের একার নয়

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ আপনার বাপের না ।
নাহ, কথাটা একটু ভুল হল । দেশে আপনার বাপের অবশ্যই । তবে শুধু আপনার বাপের একার না । আপনার আমার সকলের, সকলের বাপের মায়ের চাচার সবার ! এই কথার অর্থ হল কেবল আপনি কী চান সেই মোতাবেগ দেশ চলবে না। এমন কি আমি কী চাই সেটা অনুযায়ীও দেশ চলবে না ।

আপনি যা ইচ্ছে চাইতেই পারেন । আপনি চাইতে পারেন দেশের জাতীয় সংঙ্গিত, ফুল ফল পশু সব বদলানো হোক। যেমন আমার মতে জাতীয় পশু বাঘ বদলে ব্লাক বেঙ্গল ছাগল রাখলে ভাল হয় । এটা আমি বলতেই পারি । কেউ একজন বলতেই জাতীয় সঙ্গীত বদলাও । তার বলাটা যেমন আটকানো যাবে না, তেমনি আপনিও সেই বলার বিপরীতে অনেক কিছু বলতে পারেন। এটাও আটাকনো যাবে না । এই জন্যই তো আন্দোলন হল !
আন্দোলন তো আর এই কারণে হয় নি কেবল আমরা আমাদের পছন্দের কথাই শুনব। আমরা অপছন্দ করি তা আমরা শুনবো না । তাদের চুপ করিয়ে দেওয়া হবে । তাহলে তো আওয়ামীলীগ সরকারই ছিল । এতো ঝামেলার দরকার ছিল কিসের ?

দেশে কী হবে কী চলবে কী বদলানো হবে তা ঠিক করবে দেশের মানুষ । যদি বেশির ভাগ মানুষ মনে করে যে দেশের জাতীয় সঙ্গীত বদলাবে, বদলাবে। যদি বেশির ভাগ মানুষ মনে করে জাতির পিতা শেখ মুজিব হবে, তবে হবে, যদি না মনে করে তবে হবে না । সোজা হিসাব।

দেশের মানুষের উপরে কোন কিছু নেই। দেশের মানুষ যা চাইবে যাদের চাইবে তাই হবে । দেশের মানুষ যদি আওয়ামীলীগকে ভোট দিলে তারা যাবে, ক্ষমতায় বসবে, বিএনপিকে দিলে তারা বসবে ! এমনকি যদি জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় বসায়, বসাবে । জনগনের ইচ্ছের বহিঃপ্রকাশ ঘটতে হবে । আপনার একার পছন্দ না হলেও সেটা মেনে নিতে হবে । আমি ওমুককে পছন্দ করি না কিন্তু অন্য দশজন যদি তাদেরকে ভোট দেয়, আমার সেটা মেনে নিতে হবে । সেটা আপনাকেও মেনে নিতে হবে। আপনার বাবা অতীতে কী করেছে সেটার দোহাই দিয়ে নিজের ইচ্ছে অন্যের উপরে জোর করে চাপিয়ে দেওয়ার দিন শেষ।



সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৪
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×