somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জংগী হামলা, জিম্মি, গুলশান, মৃত্যুপুরী আর দেশ

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ কোন পথে এগিয়ে যাচ্ছে তা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে । দিনের শুরুতেই শুনতে হয় কেউ না কেউ মারা যাচ্ছে আবার শেষ ও হচ্ছে সেই মৃত্যু দিয়ে । মনে হচ্ছে আমি বাংলাদেশ না কোন মৃত্যুপুরী তে আছি । এখন ঘরের বাইরে বের হতেও ভয় আবার ঘরে থাকলে ও বিপদ । কারন ঘরে এসে মেরে যাবে তাও আমরা কিছুই করতে পারব না । এটাই হয়ে আসছে ।

গতকাল জংগিরা হামলা চালিয়েছে রেস্টুরেন্ট এ । তার আগে মন্দিরের সেবায়েত কে কুপিয়ে মেরেছে । আবার জানি কোথায় মন্দিরের পুরিহিত সম্ভবত তাকে হত্যার চেষ্টা করেছে কিন্তু তা পারেনি কিন্তু গুরুতর ভাবে আহত হয়েছেন । এসব কি কেন কারা এত কিছু আমি বুঝি না ।

যারা এসব করে বেরাচ্ছে তারা ধর্মকে ব্যবহার করছে । আচ্ছা বাইরে থেকে আপনি কিভাবে বুঝবেন কে হিন্দু কে মুসলমান । আচ্ছা বাদ দিন জংগিরা "" আল্লাহু আকবর "" বলে চিৎকার দিয়ে হামলা করেছে । আইএস, আল কায়দা এর স্বীকার করেছে । কিন্তু আমেরিকার জন কেবরি বলছেন এতে নাকি আইএস জড়িত না । কিন্তু উনি কিভাবে জানলেন আমার প্রশ্ন ।

এরপর কিছু লোক আবার বলছে এত লোক মারা গেছে সঠিক সময়ে পদক্ষেপ নিলে এমন হোত না । ভাইরে বলতে পারেন তারা ঢুকেই যে মেরে ফেলেনি বা পালানোর পথ না পেয়ে মেরে ফেলেছে । আচ্ছা অপারেশন থান্ডার বোল্ট এর নেতৃত্ব কি আপনি দিয়েছেন? আমার মনে হয় কামান দাগিয়ে পুরো বিডিং উড়িয়ে দিলে ভাল হত । এখন প্রশ্ন করবেন তাহলে যে নিরীহ মানুষ গুলোর কি হত । আচ্ছা যে আত্মঘাতীরা নিজেদের জীবনের পরোয়া না করে এত গুলো লোকের প্রান নিতে পারে আপনি কেন নিজের জীবন টা বাজি ধরতে পারবেন না ।

যারা ভারত কে দোষ দিচ্ছেন আবার বলছেন যে তারা এত খবর কই পেল তাদের জন্য সমবেদনা । শুধু মাত্র বাংলাদেশ ই হলুদ সাংবাদিক আছে আর কোথাও নেই । তাদের খবর কতটুকু অথেনটিক মনে হয় ।

২৮ জন মারা গিয়েছে কিন্তু যারা বেচে ফিরেছে সেটা যৌথ বাহিনীর অভিযানেই সম্ভব হয়েছে । এমন অপারেশন এ আরো লোক এর মৃত্যু হতে পারত । কিন্তু তাদের প্রশংসা করার বদলে আপনারা তাদের দিকে আঙুল তুলছেন । বলি নিজের ঘরে বসে স্মার্টফোন আর ল্যাপটপ নিয়ে পরিস্থিতির বিবেচনা করবেন না । যার যার কাজ সে জানে তাকে কি করতে হবে ।

আমি কোন বড় কেউ না । সাধারণ মানুষ, তবুও আমার বিশ্বাস যদি কোন দিন দেশ আমাকে চায় তবে আমি প্রস্তুত ।

সবশেষে বলতে চাই এই হামলা আমাদের জন্য একটা সংকেত । সামনে বড় কিছু আসছে । সবাই সাবধান হোন ।

সচেতন থাকুন,নিরাপদে থাকুন ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×