বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা , মাতৃভাষা । এই ভাষা নিয়ে সংগ্রাম হয়েছে । রক্ত ঝড়িয়েছে রফিক সালাম শফিক বরকত রা । কিন্তু আমরা এই ভাষাকে আজ কোথায় নিয়ে গেছি । কতটুকু সম্মান দিচ্ছি ।
আজ ভাষা কে বিকৃতি করাটা ফ্যাশন হয়ে গেছে । সবখানে বিকৃত করা হয় । লেখাতে বলাতে সব জায়গায় বিকৃত করা হচ্ছে ।
কিভাবে আসুন দেখাচ্ছি
"গেবন" এই শব্দটা কোন অভিধান এ আছে । বাংলা কোন অভিধান এ আছে বলতে পারেন । এই শব্দটা কোন অভিধানে আছে বলে মনে হয় না । অথচ গেবন শব্দটা কে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে হয়ত কিছু দিন পর সেটা অভিধানে যুক্ত হতেও পারে ।
"গফ" আর "বফ" এই দুটি শব্দ এখন অনেক বেশি ব্যবহৃত হচ্ছে । আচ্ছা এই শব্দ দুটি কোথা থেকে এসেছে কেউ জানেন । আমি জানি না আর জানতে ও চাই না । কারন এই শব্দ দ্বারা কি বুঝানো হচ্ছে বুঝেছি কিন্তু সেটা ভাষা এক রকম বিকৃত করাই হচ্ছে ।
অনেকে মজা করে "অচাম" লেখে । এই শব্দটাও বিকৃত ছিল ইংরেজি "অসাম" কিন্তু হয়ে গেল "অচাম" । "অচাম" এর কি কোন অর্থ আছে । থাকলে জানাবেন ।
এছাড়া আরো আছে । সবই বিকৃত করা হয়েছে কোন কোন ভাবে । আমার যেটা মনে হয় । অনেকে বাংলিশ লেখে সেখান থেকে ই এই শব্দ গুলোর উতপত্তি । কিন্তু আপনি তো সঠিকটা জানেন আপনি সঠিক টা ব্যবহার করুন । কিন্তু না আপনি ও মজা করে বিকৃত উচ্চারণ করবেন আর লিখবেন । তাহলে তার আর আপনার পার্থক্য কোথায় ।
আবার কিছু মানুষের লেখা পড়ি । তাদের বানান ভুলের মহড়া দেখলে নিজের ই কষ্ট হয় । মনে হয় ফেসবুক আর ব্লগ বাংলা করাটাই ভুল হইছে । তারা এটা ইচ্ছাকৃত ভাবে করে নাকি না জেনে বুঝে করে সমস্যা হয় । লেখার ভুল ধড়িয়ে দেয়াতে প্রবচন ও কম শুনিনি আবার ব্লক ও খেয়েছি । তাতে আমার কিছু যায় আসে না ।
আপনি বলবেন আমি কতটা সঠিক । আমি পুরোটা সঠিক না । কিন্তু যতটুকু আমার মাঝে আছে ততটুকু আমি সঠিক করি । চেষ্টার কোন ত্রুটি রাখিনা । সেদিন একজন বলল বানান ভুল আছে । ধড়িয়ে দিতে বললাম তার আর খবর ই পেলাম না । আমার ভুল গুলো ধড়িয়ে দিলে আমি খুশি ই হব ।
এত কিছু বলার একটা ই কারন । বিকৃত কোন কিছুই কখন ও সুন্দর নয় । বিকৃত করাটাও ঠিক না ।
ধন্যবাদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

