somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাত্তরের ঈদ আর এবারের ঈদ

০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের সপ্তাহ খানেক আগে ১৩ নভেম্বর মুক্তিযুদ্ধে ক্যাপ্টেন মুস্তাফিজ আর মেজর তাহের গুরুতর আহত হলেন।
১৪ তারিখ সকালে ক্যাপ্টেন মুস্তাফিজের ভাই মতিউর রহমান প্রধানমন্ত্রীর অফিসে প্রতিদিনের মত এপয়েন্টমেন্ট চেক করতে গিয়ে ডেস্ক ক্যালেন্ডারের পাতায় ভাইয়ের নাম দেখে জিজ্ঞেস করলেন -
-স্যার একটা কথা জিজ্ঞেস করতাম
-বলুন
-আপনার ডেস্ক ক্যালেন্ডারে ক্যাপ্টেন মুস্তাফিজের নাম লেখা, আমি বুঝতে পারছিনা কেন এই নাম লেখা?
-আগে বলুন আপনিই বা কেন মুস্তাফিজ সম্পর্কে জিজ্ঞেস করতে চাইছেন?
-স্যার, মুস্তাফিজ আমার আপন ছোট ভাই
এই কথা শুনতেই তাজউদ্দীন আহমদের মুখটা কালো হয়ে গেলো, জবাব দিলেন "১৩ তারিখ যুদ্ধ করতে গিয়ে মুস্তাফিজ আর তাহের আহত হয়েছে, কৃষ্ণনগর হাসপাতালে আছে। আমি ২০ তারিখ ঈদের দিন দেখতে যাবো, পরেরদিন সব খবর জানতে পারবেন।
ঈদের দিন নিজ পরিবারের সাথে এক মুহুর্ত না কাটিয়ে তাজউদ্দীন আহমদ ছুটে গেলেন আহত মুক্তিযোদ্ধাদের দেখতে, সারাদিন কাটালেন তাদের সাথে। ফিরে এসে জানালেন "মুস্তাফিজ ভালো আছে, ওর কোমরে যে বেল্ট ছিল, গুলি সেখান দিয়ে পেটে লেগেছে, ভাইটাল কোন অর্গান ক্ষতি হয়নি"।
ঈদের দিন তাজউদ্দীনের পরিবার নতুন কোন কাপড় কিনেনি, ডাল ভাত আর আলু ভর্তা ছিল দুপুরের খাবার, সকল মুক্তিযোদ্ধাদেরও একই অবস্থা ছিল। এই ঈদের দিনেও ব্রাক্ষনবাড়িয়ায় পাকিরা সিরু মিয়া ও তার ছেলেকে গুলি করে হত্যা করে।

#একাত্তরের_ঈদ

কার্টেসী - আরাফাত তানিম ভাইয়া

উপরেরটি ১৯৭১ এর ঘটনা ।

০১/০৭/২০১৬ গুলশান হোর্লি আর্টিজান রেস্টুরেন্ট

জংগি হামলায় নিহত ২২ । আজ তাদের ঘরে কি ঈদ হচ্ছে? হতে পারে সবাই তো বিদেশী । কয়েকজন মাত্র দেশী আর দুই জন পুলিশ । যারা বিদেশী তাদের কথা বাদ দেই । কিন্তু ভেবে দেখুন তো তাদের পরিবার এর কথা । হয়ত কয়েক দিন আগে ছেলের বায়নাতে নতুন শার্ট কিনে দিয়েছিলেন লোকটি । হয়ত মেয়ের পছন্দের জামা কিনেছিলেন মার্কেট থেকে স্ত্রীর জন্য নতুন শাড়ি । কিন্তু কি হবে এখন এসবের । যে পরিবারের এখন একক আনন্দ মুখর পরিবেশে থাকার কথা আজ তারা শোকের সাগর এ ডুবে আছে । হয়ত সমবেদন ছাড়া কিছু ই জানতে পারছি না । তবুও পাশে আছি ।

এইবারে ঈদ শোকস্তব্দ ঈদ ।

সবাই সাবধানে থাকুন । নিরাপদে থাকুন ।

সবাইকে ইদের শুভেচ্ছা ।

ঈদ মোবারক ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×