“গুন্ডে” আর আট দশটা বলিউডি বানিজ্যিক ছবির মতই । নতুন বলতে কিছুই নাই । প্রেম,বন্ধুত্ব,ভুল বোঝাবুঝি,মিলন-বিরহ এবং আইটেম গানসহ সেই চিরপরিচিত একই ফর্মুলা । নতুনত্ব বলতে গেলে যেটা হচ্ছে তা হল যুদ্ধের দামামার ভেতর দিয়েই ছবির শুরু । আর এই যুদ্ধ হচ্ছে পাক-ভারত “তৃতীয় যুদ্ধ”। এই যুদ্ধের “বাই-প্রোডাক্ট” বা “উপজাত” হিসেবে আবির্ভূত হয়েছে একটি দেশ “বাংলাদেশ” । যেন বাংলাদেশের সার্বভৌমত্ব নিছকই পাক-ভারত যুদ্ধের পরিণতি । এর জন্য পূর্ববাংলার ৯ লাখ মানুষ যে পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে যুদ্ধে শহীদ হয়েছে সেটা শুধুই ভারতের জন্য কিংবা ভারতের অখন্ডতার খাতিরে ! বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এমন উৎকট রসিকতা বোধ হয় তেহরিক-ই-ইনসাফের ইমরান খানও করেননি,কিংবা বিএনপি’র গৃহপালিত বুদ্ধিজীবীরাও করেননি । বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বেই এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো । কারণ বলিউডি ছবির দর্শক সারা বিশ্বেই আছে । তাঁদের কাছে একটা জাতির গৌরবময় অস্তিত্বের ভুল বার্তা পৌঁছবে । কোনভাবেই এটা আপোষ করার বিষয় নয় ।
’৭১ এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের সবচেয়ে মহিমাময় অধ্যায় । এখানে বিতর্ক বা অস্পষ্টতার কোনই সুযোগ নাই । আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে আমরা কখনোই খাটো করে দেখিনি । বাঙালি জাতি কোনকালেই অকৃতজ্ঞ ছিল না। বন্ধুর মর্যাদা রক্ষার প্রতি এঁরা বরাবরই শ্রদ্ধাশীল ।
“গুন্ডের” শুরুটাই হয়েছে ইতিহাস বিকৃতি দিয়ে । বাংলাদেশ সরকার এর প্রতিবাদ না জানালে বুঝতে হবে আমাদের হীনমন্যতার শেকড় গভীরে ,অনেক গভীরে গেঁথে গেছে ।
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।