বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের সাম্প্রতিক এক মন্তব্যে ভীষণ চটেছেন বাংলাদেশি নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। খবর সান্তাবান্তাডটকম-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী মুকুল রায় সম্পর্কে অনুপম খে’র এক মাইক্রো-ব্লগিং ওয়েবসাইটে লিখেছেন, ‘যখন কোনো মন্ত্রী এমন কোনো দুর্ঘটনাস্থল পরিদর্শনে যেতে অপারগতা প্রকাশ করেন যেখানে অনেক প্রাণহানির ঘটনা ঘটে, সে মন্ত্রীর আসলে পদত্যাগ করাই উচিৎ। চুড়ি পরে ঘরে বসে থাকাই তার জন্য আদর্শ পন্থা।’
অনুপমের মন্তব্যের শেষের অংশটুকু হজম করতে পারেননি তসলিমা। জানা গেছে, এর জবাবে তসলিমা লিখেছেন, ‘বর্ষীয়ান এই অভিনেতার ধ্যান-ধারণা সত্যিই সেকেলে। তিনি এখনো নারীকে অবলা বলেই ভাবেন। এ কারণে তার প্রতি ধিক্কার জানাচ্ছি আমি। নারীর পোশাক পুরুষ পরলে তার জন্য সেটা লজ্জাজনক কেন হবে!’
তসলিমা আরো লিখেছেন, ‘আসলে পুরুষরা ভাবেন, নারীদের পোশাক পরলে তারা তাদের পৌরুষত্ব হারাবেন। কারণ পৌরুষত্বকে শক্তির প্রতীক এবং নারীত্বকে আনুগত্যের প্রতীক বলেই বিবেচনা করে পুরুষশাসিত সমাজ। এ ধরনের মানসিকতা থেকে সবার বেরিয়ে আসা উচিৎ।’
এদিকে জানা গেছে, এর পাল্টা জবাবে অনুপম লিখেছেন, ‘বন্ধু, আমি যে মন্তব্য করেছি সেটা কিন্তু একটা ভারতীয় প্রবাদ। প্রবাদটার মর্মার্থ বুঝতে হলে আপনাকে আগে একজন ভারতীয় হতে হবে।’
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।