somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''নষ্ট ভবিষ্যৎ'' আসিফ মহিউদ্দীন এর একটি ব্লগ এর কিছু তথ্য ধার করে লেখা

১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি আমার নিজের কেও নও, কিন্তু
তোমাকে আমি খুব ভালোবাসি
ঠিক নিজের মেয়ের মত
যদিও আমার বাবা হবার বয়স হয়নি, তবুও।
তোমার লাল লাল ক্লিপ, হলুদ হেয়ার ব্যান্ড
রংবেরঙের জামা, সব কিছুই খুব ভালোবাসি
ঠিক নিজের জিনিসের মত
যদিও সেগুলো ব্যবহার করিনি কখনো, তবুও।


হঠাৎ হঠাৎ রাতে স্বপ্নে তোমাকে দেখি,
দেখি তুমি বড় হয়ে গেছ
তোমার মায়াকারা চেহারা ওরা ঢেকে দিয়েছে,
কালো কাপড়ে, তুমি যেন ভোগের বস্তু,
তুমি মানুষ নও,তোমাকে ওরা বেঁধে রেখেছে,
ঘুম ভেঙে যায়, তিব্র জ্বালা অশ্রু হয়ে যায়
আমি পারলাম না তোমাকে সুন্দর পৃথিবী উপহার দিতে
পারলে আমাকে ক্ষমা করে দিও...


তুমি জন্ম নিয়েছ নষ্ট সময়ে, কালো সমাজে
তুমি যখন বড় হবে, রূপবতী হবে
তখন তোমাকে মুড়ে দেওয়া হবে কালো কাপড়ে
তুমি সেখানে বস্তু, মানুষ নও।
তোমার মায়াকারা চেহারা বন্দি থাকবে
সেই কালো কাপড়ের কারাগারে
সূর্য কখনো দেখবেনা তোমার রূপ
কোন প্রবীণ তোমাকে মেয়ের মত ভালবাসবে না
কোন কিশোর তোমাকে ভালবাসবেনা বড় বোনের মত
তখন তারা সবাই ক্ষুধার্ত হায়েনা, আর তুমি?
তুমি এক অসহায় হরিণ শাবক...
কালো কাপড়ে বন্দি না থাকলে তুমি অপরাধী
তুমি কি বুঝনা? আমরা পুরুষ, আমরা সব পারি
আমাদের সব অপরাধ যুক্তি সঙ্গত
আর তোমরা নারি, তোমরা আমাদের ভোগের বস্তু
তোমাদের সব ইচ্ছা অযৌক্তিক,
আমরা কুকুর, তুমি আমাদেরই খাদ্য, সুস্বাদু খাদ্য!
তোমার কালো মোড়ক না থাকলেই ছিঁড়ে খাবো...
কখনো আমাদের বিরুদ্ধে কথা বলবেনা
আমরা তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করবো...


কারো সাথে প্রেম করবেনা তুমি, নারীরা ভালোবাসে না
নারীরা শুধু ভোগের বস্তু এই সমাজে,
কখনো ভুলবেনা যে তুমি মানুষ নও, তুমি নারী
তুমি হয়তো একদিন তোমার চেয়ে ২০ বছরের বড়
শেখ এর দ্বিতীয় স্ত্রী হবে, মালিকানা পরিবর্তন হবে তোমার,
সে ক্ষুধার্ত সিংহের মত ঝাঁপিয়ে পরবে তোমার উপর
তোমার পবিত্র দেহকে আরও পবিত্র করবে নির্মম ভাবে
সহ্য করে যেতে হবে সেই যন্ত্রণা
ভুলেও প্রতিবাদ করবেনা, ভাগ্যে নির্যাতন জুটবে
কেননা তুমি তখন ফসলের ক্ষেত
প্রতি বছরই নতুন ভাবে বীজ বুনা হবে
তুমি উৎপন্ন করবে আরও অভিশপ্ত ফসল...


সে সময় মনে পরবে আমার কথা...
যে তোমাকে ভালবেসেছিল নিজের মেয়ের মত...




(এই কবিতা আমি একজন দেড় বছরের মেয়েকে উদ্দেশ্য করে লিখেছি... সে কিছুদিন আগে একটা অ্যারাবিয়ান দেশে চলে গেছে... যাবার আগে নিয়ে গেছে আমার হৃদয়ের কিছু অংশ...। এই কবিতার মূল তথ্য ধারা আমি আসিফ মহিউদ্দিন ভাই এর একটি ফিকশান থেকে পেয়েছি)



dedicated to Lubna and Asif Mhiuddin vai
৪টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×